বাংলাদেশ, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রমজানে নতুন অফিস সূচি, আজ থেকে কার্যকর

ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আজ প্রথম রমজান থেকে এ সময়সূচি কার্যকর হচ্ছে।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন গত ৮ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, হিজরি ১৪৪৭ সনের (২০২৬ সাল) পবিত্র রমজান মাস উপলক্ষে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে অফিস সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।

তবে ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক বিভাগ, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ জনস্বার্থ বিবেচনায় তাদের নিজস্ব আইন ও বিধি অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

অন্যদিকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং এর অধীনস্থ সব আদালতের অফিস সময়সূচি সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ পৃথকভাবে নির্ধারণ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

২

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

৩

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

৪

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

৫

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

৬

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

৭

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

৮

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

৯

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১০

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

১১

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

১২

১০ নভেম্বরের ক্লাস-পরীক্ষায় অনুপস্থিত জবি শিক্ষকদের তালিকা জমার নির্দেশ

১৩

‎জলবায়ু অর্থায়ন নাকি ঋণের ফাঁদ : কপ ৩১-এ বাংলাদেশের প্রত্যাশা || ‎তারিক ইসলাম

১৪

সব সম্পত্তি লিখে দিতে চেয়েও পার পেলেন না তিনি: ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

১৫

সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ, পর্যটন খাত ধ্বংসের চক্রান্তের অভিযোগ

১৬

প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর করল সরকার

১৭

হামজার হাতে আর্মব্যান্ড, তিন পরিবর্তন নিয়ে রাতে শ্রীলঙ্কা বধে নামছে বাংলাদেশ

১৮

এবার পাঁচ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা

১৯

সাত ব্যাংকের লোকসান ১৫ হাজার কোটি টাকা

২০