বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ জুন ২০২৩, ৪:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পদ্মায় ৪৭টি গরুসহ ট্রলারডুবি, পাড়ে বসে অসহায় খামারিরা

ডেস্ক রিপোর্ট: হরিরামপুরে ৪৭টি গরুসহ ট্রলারডুবি। ছবি: আজকের পত্রিকাহরিরামপুরে ৪৭টি গরুসহ ট্রলারডুবি। ছবি: আজকের পত্রিকা
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ৪৭টি গরু নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এর মধ্যে সাঁতরে পার হওয়া ১৯টি গরু উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। তবে কোনো মানুষ নিখোঁজ হয়নি বলে জানিয়েছে পুলিশ।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শুদ্রকান্দি এলাকায় ট্রলারডুবির ঘটনাটি ঘটে। গরু উদ্ধারের বিষয়টি জানিয়েছেন উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুপক গাজী।

ট্রলারের মালিক ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘নৌকায় ৪৭টি গরু ছিল। নৌকার সামনের দিক থেকে সরাসরি ডুবে গেছে, কাত হয়নি। ট্রলারের নিচে ফেটে গিয়ে থাকতে পারে। কীভাবে যে কী হয়ে গেল!’

এদিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান ও হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য। খামারি ও ব্যবসায়ীরা এ সময় তীরে বসে আহাজারি করছিলেন। জমানো সঞ্চয় ও ঋণ করে বিক্রির উদ্দেশ্যে গরু পালন করেছিলেন তাঁরা। এখন সেগুলো হারিয়ে নিঃস্ব হয়ে গেলেন।

ইউএনও শাহরিয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘১৯টি গরু উদ্ধার হয়েছে বলে জানতে পেরেছি। সিরাজগঞ্জের চৌহলি থেকে ট্রলারে করে নারায়ণগঞ্জের মোগড়াপাড়া হাটে যাচ্ছিলেন গরু খামারি ও ব্যবসায়ীরা। হরিরামপুরের কাঞ্চনপুর ইউনিয়নের শুদ্রাকান্দি এলাকায় পদ্মায় এ ঘটনা ঘটেছে।

খামারি লাল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমার দুইটা গরু ছিল, একটাও উদ্ধার করতে পারিনি। আমি পথের ফকির হয়ে গেলাম।’

আবদুল্লাহ আজকের পত্রিকাকে জানান, তিনি চারটি গরু নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। একটি গরুর বাঁধন কেটে দিতে পারায় সেটিকে উদ্ধার করা গেছে। বাকি তিনটি উদ্ধার হয়নি।

অন্য খামারিদের মধ্যে বজলু নামের একজনের তিনটি গরুর মধ্যে একটি উদ্ধার করতে পেরেছেন, জমির উদ্দীন তাঁর আটটি গরুর একটিও উদ্ধার করতে পারেননি, উজ্জ্বল মুনসীর দুটি গরুর একটি উদ্ধার হয়েছে, খালেক ব্যাপারীর ৯টি গরুর মধ্যে দুটি উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। তবে বাহাদুরপুর এলাকায় একটি গরু উদ্ধার হলেও স্থানীয়রা সেটি ফেরত দেয়নি বলে অভিযোগ খামারিদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০