বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় দেয়াল কেটে স্বর্ণের দোকানে চুরি

 

​কয়রা (খুলনা) প্রতিনিধি: ​খুলনার কয়রা বাজারের নুপুর জুয়েলার্সের দেয়াল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা প্রায় সাড়ে চার লক্ষ টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায়।

সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। যা স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও ক্ষোভের সৃষ্টি করেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী প্রভাত কুমার ভদ্র জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি দোকান খুলতে যান। দোকানের দরজা (সাটার) খোলার পরই দেখতে পান দোকানের উত্তর-পূর্ব কোণের ছাদ সংলগ্ন দেয়ালটি ভাঙা। দোকানের ভেতরের শোকেস ও আলমারিগুলো ছিল তছনছ করা। ধারণা করছি, গভীর রাতে অত্যন্ত পরিকল্পিতভাবে চোরেরা দেয়াল ছিদ্র করে ভেতরে ঢুকে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার মালামাল ও টাকা নিয়ে গেছে।

​থানা থেকে ৫শ মিটার দূরত্বে উপজেলা সদরের বাজারে এমন চুরির ঘটনায় বাজারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ এবং অন্যান্য ব্যবসায়ীরা।

স্থানীয়রা বলছেন, রাতে বাজার পাহারার ব্যবস্থা থাকা সত্ত্বেও এমন ‘ঘর কাটা’ চুরির ঘটনা উদ্বেগজনক।

কয়রা থানা পুলিশ জানায়, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

১০

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

১১

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি

১২

দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে

১৩

আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, সামনে ভারত

১৪

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

১৬

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১৭

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

১৮

শিশুর নাম পরিবর্তন করলে কি নতুন আকিকা দিতে হবে?

১৯

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

২০
error: Content is protected !!