
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) শহরতলীর মোজাফফর গার্ডেনে দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক।
এসময় তিনি বলেন, সকলে একসাথে হয়ে আমাদের মোকাবেলা করেছে। নির্বাচন ভাল হলেও নির্বাচনের ফলাফলের কারচুপি হয়েছে। জামায়াত হারেনি, বরং হারানো হয়েছে। তিনি বলেন, আমরা আশাবাদী, ইনশাল্লাহ, যে আবেগ ও উচ্ছ্বাস এই গণজোয়ারে দেখেছি, তা কোনোভাবেই বন্ধ করা যাবে না। আমাদের জন্য প্রয়োজনীয় সহায়তা আল্লাহ দান করবেন। আমরা যেন পার্লামেন্টে যথাযথ দায়িত্ব পালন করতে পারি এবং দেশ ও জাতির আশা ও আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হই।
এসময় তিনি রমজানের তাৎপর্যও তুলে ধরেন এবং বলেন, রমজান আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজে ন্যায়-নীতির চর্চার মাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি ওবায়দুল্লাহ, প্রভাষক ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য মাও. আব্দুল বারী, মাও. শাহাদাত হোসেন, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সেক্রেটারি খোরশেদ আলম, সদর জামায়াতের নায়েবে আমীর মাস্টার হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দিন, শহিদুর রহমান, মাওলানা আব্দুস সবুর, মাওলানা মাহফুজুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন