বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় সাংবাদিকের উপর যুবদল নেতার হা-ম-লা

 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরু ইসলামের বিরুদ্ধে জহর হাসান সাগর নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সংগঠনগুলো অভিযুক্ত ব্যক্তির শাস্তির দাবি জানিয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তালা উপজেলার হাজরাকাটি বাজারে এই হামলার ঘটনা ঘটে।

সাংবাদিক জহর হাসান সাগর খুলনার দৈনিক ভয়েজ অব টাইগার-এর তালা উপজেলা প্রতিনিধি।

হামলার শিকার সাংবাদিক জহর হাসান সাগর জানান, যুবদল নেতা নুরু ইসলাম বেশ কিছুদিন ধরে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় বুধবার ইফতারের পূর্বমুহূর্তে হাজরাকাটি বাজারে তাদের দেখা হয়। একপর্যায়ে নুরু ইসলাম হঠাৎ উত্তেজিত হয়ে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে তার ওপর হামলা চালান। এ সময় নুরুর সঙ্গে থাকা কয়েকজন এই হামলায় অংশ নেয়।

এদিকে, স্থানীয়রা জহর হাসান সাগর উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

তবে, নুরু ইসলাম হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, সাংবাদিকের সঙ্গে তার কোনো মারামারির ঘটনা ঘটেনি।

তালা উপজেলা যুবদলের আহ্বায়ক আতিয়ার রহমান বলেন, সাংবাদিকদের গায়ে হাত তোলা অত্যন্ত দুঃখজনক। ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, ৫ আগস্ট সরকার পতনের পর নুরু ইসলামের বিরুদ্ধে বাজারের জমি, মাদ্রাসার জমি ও দোকান দখলের অভিযোগ রয়েছে। তাকে কয়েক দফা হেফাজতেও নেয় জননিরাপত্তা বাহিনী। সংশ্লিষ্ট মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১০

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১১

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১২

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৩

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৪

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৬

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

১৭

বুরকিনা ফাসোকে ৭ গোলের বন্যায় ভাসাল আর্জেন্টিনা

১৮

ভারতের বিপক্ষে ব্রাজিলের ‘এক হালি’

১৯

সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

২০