বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

 

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে সভায় নব নির্বাচিত এমপি মুহাদ্দিস রবিউল বাশার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, বিএনপি নেতা স ম হেদায়েতুল ইসলাম, মশিউল হুদা তুহিন, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর নুরুল আফছার মোর্তজা, ইউপি চেয়ারম্যান মাও. আবু বক্কর ছিদ্দিক, এস এম হোসেনুজ্জামান, ওমর ছাকি পলাশ, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি এস কে হাসান, পানি উন্নয়ন বোর্ডের এসও রশিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, এবিএম আলমগীর পিন্টু প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় এমপি রবিউল বাশার তার বক্তব্যে বলেন, আইনশৃংখলা লঙ্ঘনে সমস্যা চিহ্নিত করে তা সমাধানে দায়িত্বশীলদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। মাদক যুবক ও সমাজকে ধ্বংস করে দেয়। গোয়েন্দা সংস্থা ও প্রশাসনকে যৌথভাবে কাজ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে, ঘের ও বাড়ি দখল রোধে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, আনুলিয়া ও শ্রীউলা ইউনিয়নে ভোটের পর দ্বন্দ্ব বেশী দেখা যাচ্ছে। জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা নিরসন করতে হবে। আমরা শান্তিপূর্ণ বসবাস করতে চাই। সকল অন্যায়-অপকর্ম দূর করতে হবে। পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে তিনি ভাল কাজ ও ন্যায় কাজে সহযোগিতা ও অন্যায়-মন্দ কাজে অসহযোগিতা করতে আহবান জানান।

সভায় বুধহাটা বাজার কমিটি গঠন, মাদক-জুয়া প্রতিরোধ, ঘেরের পানির আঘাতে রাস্তা নষ্ট, ঘেরের মাছ চুরি, জনৈক রমজানের দৌরাত্ম্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১০

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

১১

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত

১২

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

১৩

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

১৪

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

১৫

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

১৬

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

১৭

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

১৮

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

১৯

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

২০
error: Content is protected !!