বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নার্সিং ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনি, কলেজ ছাত্রীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় নার্সিং ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে অভিমান করে আমেনা খাতুন (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরা শহরের কাটিয়া দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশ নেন আমেনা খাতুন। পরীক্ষা আশানুরূপ না হওয়ায় বাড়ি ফিরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এ নিয়ে রাতে তার মা বকাবকি করেন। ধারণা করা হচ্ছে, সেই অভিমান থেকেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

স্থানীয়রা জানান, পারিবারিক কিছু কলহও ছিল। এছাড়া আমেনার বিয়ে হয়েছিল বলে এলাকাবাসী জানিয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০