
মোঃ নাহিদ সায়াদাত ফুয়াদ, গবি প্রতিনিধি: গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি একাডেমিক ভবন থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
‘ঔষধি ও সুগন্ধি উদ্ভিদ: স্বাস্থ্য, ঐতিহ্য ও জীবিকার সংরক্ষণ’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় মোঃ সাফওয়ান তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জহিরুল ইসলাম খান। আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ডা. সাবরিনা ফেরদৌস জিসা, ছাত্রসংসদরে জিএস মোঃ রায়হান খান।
সভায় জীববৈচিত্র্য সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং বন্যপ্রাণী সম্পর্কে সচেতনতা সৃষ্টির আহবান জানানো হয়।

মন্তব্য করুন