বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৭ মার্চ ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে মাটি কেটে বসতভিটা ভরাট, এলজিইডির রাস্তায় ধস

 

বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগরে ভেকু মেশিন দিয়ে কৃষি জমির মাটি কেটে বসত ভিটা ভরাটের কারণে এলজিইডির রাস্তায় ধস নেমেছে।

স্থানীয়রা জানান, কৃষি জমির মাটি কাটায় উপজেলার মুন্সিগঞ্জ টু হরিনগর সড়কের রপ্তান বাড়ির মোড় এলাকায় এলজিইডির রাস্তায় ধস নেমেছে। বিষয়টি জানতে পেরে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম পল্টু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তারা আরও জানান, রপ্তানবাড়ি গ্রামের মলাই রপ্তানের কৃষি জমি থেকে স্থানীয় মাজেদ নামে এক ব্যক্তি বসতবাড়ি ভরাটের জন্য রাস্তার পাশ থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটেছেন।

পথচারী ইয়াসিন হোসেন জানান, তিন চার দিন ভেকু মেশিন দিয়ে মলাই রপ্তানের জমি থেকে মাটি কাটা হয়। এতে মাটি কাটার জায়গায় ধস নেমেছে। দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া না হলে আগামী বর্ষা মৌসুমিতে রাস্তা দেবে যাওয়ার শংকা রয়েছে।

আইন অনুযায়ী কৃষি জমি ও সরকারি রাস্তার পাশ থেকে মাটি কাটা নিষেধ। কিন্তু সরকারি আইন অমান্য করে বেশিরভাগ মানুষ রাস্তার পাশ থেকে মাটি কেটে বসতভিটাসহ বিভিন্ন কাজে লাগাচ্ছে। যা আর্থসামাজিক অবকাঠামো বিনষ্টের পাশাপাশি পরিবেশ ধ্বংসের কারণ।

মলাই রপ্তান জানান, নির্বাচনের সময় মাজেদ জোরপূর্বক আমার কৃষি জমি থেকে মাটি কেটে বসতভিটা ভরাট করেছে। আমি একাধিকবার নিষেধ করলেও আমার কোন কথা শোনেনি। জোর যার মুল্লুক তার। আমরা অসহায়ের মত দেখেছি। এ কারণে আজকে রাস্তায় ধ্স দেখা দিয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম পল্টু বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাস্তায় ধস নামা দেখে যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদে হাজির হওয়ার জন্য বলে আসছি।

শ্যামনগরের উপসহকারী প্রকৌশলী আব্দুস সামাদ বলেন, বিষয়টা গুরুত্ব সহকারে দেখছি এবং যারা এ ধরনের কাজ করেছে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৩

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৪

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৫

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৬

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৭

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৮

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

৯

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১০

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১১

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১২

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৩

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৪

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৭

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৮

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

১৯

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

২০