বাংলাদেশ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১০ মার্চ ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় মশার উপদ্রবে অতিষ্ঠ মানুষ, প্রতিকার চেয়ে ছাত্রদলের স্মারকলিপি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডে মশার ভয়াবহ উপদ্রব থেকে নাগরিকদের সুরক্ষা ও স্বাস্থ্য ঝুঁকি এড়াতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে স্মারকলিপি পেশ করেছে ছাত্রদল।

মঙ্গলবার (১০ মার্চ) সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের কাছে সাতক্ষীরা শহর ছাত্রদলের নেতাকর্মীরা এই স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপিতে ছাত্রদল নেতৃবৃন্দ উল্লেখ করেন, সাতক্ষীরা একটি প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও বর্তমানে শহরের প্রতিটি ওয়ার্ডে মশার উপদ্রব নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। বিশেষ করে ১নং ওয়ার্ডের কাটিয়া টাউন বাজার, মধ্য কাটিয়া, ঝুটিতলা, ২নং ওয়ার্ডের কাছারীপাড়া, সরকারপাড়া, মুনজিতপুর, রাজার বাগান, ৩নং ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা, ৪নং ওয়ার্ডের সুলতানপুর বড় বাজার, ৫নং ওয়ার্ডের চালতেতলা, ৬নং ওয়ার্ডের কুখরালী, ৭নং ওয়ার্ডের ইটাগাছা, ৮নং ওয়ার্ডের কামালনগর এবং ৯নং ওয়ার্ডের রসুলপুর ও চৌরঙ্গী মোড়সহ ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে মশার উপদ্রবে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।

সম্প্রতি তীব্র গরমে জনজীবন যখন ওষ্ঠাগত, তখন মশার এই উপদ্রব মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে বিবেচিত হচ্ছে। এতে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার চরম ঝুঁকিতে রয়েছে পৌরবাসী। শহর ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হলেও তা পর্যাপ্ত নয় জানিয়ে স্মারকলিপিতে অনতিবিলম্বে পৌরসভার পক্ষ থেকে ফগার মেশিন ও কার্যকর ওষুধ ছিটানোর দাবি জানানো হয়।

শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহীন ইসলামের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সহসভাপতি আকবর হোসেন, দিবা নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, শহর ছাত্রদলের আহবায়ক সদস্য শরিফুল ইসলাম, আরিফুল ইসলাম, শহর ছাত্রদল নেতা জুবায়ের, সরকারি কলেজ ছাত্রদল নেতা শেখ ইমরান আহমেদ, ফাহিম হোসেন, সবুজ প্রমুখ।

এসময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান স্মারকলিপি গ্রহণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১০

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

১১

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

১২

আসামে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লাখ

১৩

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

১৫

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

১৬

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

১৭

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

১৮

তালা প্রেসক্লাবের শোক

১৯

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

২০
error: Content is protected !!