The Editors
১৩ মার্চ ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংসদে রাজাকারদের প্রতি শোক প্রস্তাবের প্রতিবাদে ৪১ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্ত রাজাকারদের প্রতি শোক প্রস্তাব উত্থাপনের অভিযোগ এনে এর প্রতিবাদ জানিয়েছেন দেশের ৪১ জন বিশিষ্ট নাগরিক। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে অধ্যাপক আবু ইউসুফ, কবি শাহেদ কায়েস, গবেষক ও সাংবাদিক এনায়েত কবীর, কবি নির্মলেন্দু গুণ, কবি হেনরী স্বপনসহ মোট ৪১ জন বিশিষ্ট নাগরিক স্বাক্ষর করেন।

বিবৃতিতে বলা হয়, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদ অনুষ্ঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার শপথ নিয়ে। ইতিহাসের ধারাবাহিকতায় জাতীয় সংসদে বহু মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছিলেন। কিন্তু বর্তমান জাতীয় সংসদে সেই ঐতিহ্যের প্রতিফলন দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন তারা।

বিবৃতিতে বলা হয়, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামী ও চিহ্নিত রাজাকারদের সংসদে উপস্থিতি এবং তাদের নিয়ে শোক প্রস্তাব উত্থাপন মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননা করার শামিল। এটি শহীদদের আত্মত্যাগের প্রতি অসম্মান এবং জাতীয় ইতিহাসের জন্য লজ্জাজনক বলেও উল্লেখ করেন তারা।

নাগরিকরা আরও বলেন, যে সংসদ ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা–বোনের আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত, সেই সংসদে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির প্রতি সম্মান প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অভিযোগ করেন, ‘জুলাই চেতনার’ আড়ালে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার এক ধরনের অপচেষ্টা শুরু হয়েছে।

বিবৃতিতে বলা হয়, রাজাকার, আল-বদর ও মানবতাবিরোধী অপরাধীরা কখনোই রাষ্ট্রীয় সম্মান পাওয়ার যোগ্য নয়। এ ধরনের পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভুল বার্তা দেবে।

তারা অবিলম্বে জাতীয় সংসদের কার্যবিবরণী থেকে ওই শোক প্রস্তাবের অংশ প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে সংসদ বা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানে এ ধরনের পদক্ষেপ নেওয়া থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচিতে আবেদনের সুযোগ শেষ ২৪ এপ্রিল

সিটি করপোরেশন হলো বগুড়া

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা, তালিকায় আছেন যারা

সাতক্ষীরায় হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

৬৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গোপাল গ্রেফতার

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ

সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব

মার্কিন চুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি : মাহা মির্জা

১০

পাইকগাছায় ২০,৫৪০ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি স্বাক্ষরকারী অন্তর্বর্তী সরকারের বিচার চান অধ্যাপক আনু মুহাম্মদ

১২

৭ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

১৩

ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার সমাধানে আমলকী

১৪

মার্কিন চুক্তি জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি: দেবপ্রিয়

১৫

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা

১৬

দলীয় পরিচয় মুখ্য নয়, ছাত্রলীগও যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

১৭

দেবহাটায় মুরগির বিষ্ঠা দিয়ে পুকুর ভরাট, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

১৮

দেবহাটায় ওপিডিসমূহের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

১৯

ফের বাড়লো গ্যাসের দাম

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705