বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৩ মার্চ ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নলতা আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ভাতার টাকা আত্মসাতের পর বদহজম!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা কলেজ রোডে অবস্থিত আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের পরিচালক রাজন হোসেনের বিরুদ্ধে শিক্ষার্থীদের সরকারি ভাতার টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, বাংলাদেশ সরকারের দক্ষতা উন্নয়নমূলক প্রকল্প অ্যাসেট দ্বিতীয় সার্কেল এর আওতায় প্রশিক্ষণরত শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ভাতার অর্থ কৌশলে আত্মসাৎ করা হয়েছে।

জানা গেছে, ইনফরমাল সেক্টর ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল এর তত্ত্বাবধানে পরিচালিত অ্যাসেট দ্বিতীয় সার্কেল কর্মসূচি সরকারের একটি গুরুত্বপূর্ণ দক্ষতা উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে তরুণ-তরুণীদের বিভিন্ন কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের পাশাপাশি ভাতা প্রদান করা হয়।

নলতা আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের ৯২ জন শিক্ষার্থীর জন্য ভাতার টাকা বরাদ্দ আসে। নিয়ম অনুযায়ী প্রশিক্ষণ ভাতার একটি অংশ কর্তনের পর প্রতিটি শিক্ষার্থীর জন্য প্রায় ১০ হাজার ৫৬০ টাকা পাওয়ার কথা ছিল। ২০২৪ সালের ১০ নভেম্বর ৫৭.০০.০০০০.০৪৮.১৮.০০৯.২২ নম্বর স্মারকের পত্রে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়।

অভিযোগ উঠেছে, ইনস্টিটিউটের পরিচালক রাজন হোসেন শিক্ষার্থীদের ফোন করে নানা ধরনের ভুল তথ্য দিয়ে তাদের ব্যাংক চেকে স্বাক্ষর দিতে বাধ্য করেন।

এরপর সেই চেক ব্যবহার করে শিক্ষার্থীদের ভাতার টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

গত বৃহস্পতিবার শিক্ষার্থীদের হুমকি দিয়ে জোরপূর্বক ব্যাংক একাউন্ট থেকে টাকা উত্তোলন করে নেন রাজন। এছাড়া তার অফিস সহকারী নুপুর নামের এক নারীকে দিয়ে মোবাইল ফোনে মামলাসহ বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করা হয়। এতেই শেষ নয়। ঘটনার পর শিক্ষার্থীদের আরও চাপে রাখতে পরিচালক রাজন হোসেনের স্বাক্ষরিত একটি নোটিশ জারি করা হয়, যেখানে উল্লেখ করা হয়, কোনো শিক্ষার্থী যদি এই টাকা ব্যাংক থেকে উত্তোলন করেন, তবে তার বিরুদ্ধে সরকারি মামলা করা হবে, ব্যাংক একাউন্ট ব্লক করে দেওয়া হবে এবং সার্টিফিকেট বাজেয়াপ্ত করা হবে।

শিক্ষার্থীদের দাবি, এ ধরনের নোটিশ সম্পূর্ণ নিয়মবহির্ভূত, ভয়ভীতি প্রদর্শন ও ক্ষমতার অপব্যবহারের সামিল। এতে শিক্ষার্থীদের মধ্যে চরম আতংক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এছাড়া নোটিশে আরও উল্লেখ করা হয়, যেসব শিক্ষার্থী সরকারি টাকা আত্মসাৎ করেছে বা ফেরত দিতে অনিচ্ছুক তাদের তালিকা প্রকাশ করা হবে। এতে শিক্ষার্থীদের নাম ব্যবহার করে তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, আমাদের বলা হয়েছিল এটি শুধু আনুষ্ঠানিকতার জন্য চেকে স্বাক্ষর দিতে হবে। পরে জানতে পারি আমাদের ভাতার টাকা তুলে নেওয়া হয়েছে। প্রতিবাদ করলে আমাদের ভয় দেখানো হয়।

এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী ও সচেতন মহল দ্রুত বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের পরিচালক রাজন হোসেন জানান, টাকা ভুল করে বিভিন্ন একাউন্টে গেছে। আমাকে দায়িত্ব দিয়েছে তাই টাকা ফেরত নিচ্ছি। তবে কথার একপর্যায়ে রাজন জানান, আমরা যাদের কাছ থেকে টাকা নিয়েছি তাদের আবার ফেরত দিব। আপনারা এটা নিয়ে কিছু করেন না।

এদিকে বিষয়টি জানাজানি হওয়ায় কয়েকজন শিক্ষার্থীকে টাকা ফেরত দিয়েছেন আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের পরিচালক রাজন হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের উদ্যােগে শহীদ বিপ্লবী আজমল ও টুটুলের স্মরণসভা

আশুলিয়ার মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

একদিনে মরক্কো থেকে সাঁতরে-সীমানা টপকে স্পেনের ভুখণ্ডে ঢুকল ৫০ হাজার মানুষ

ভারতের পর পাকিস্তানেও ‘ককরোচ’ পার্টি উত্থানের শঙ্কা

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের একাংশের দোয়া মাহফিল

সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

বাঁশতলা মৎস্য সেট-গোবিন্দকাটি রাস্তায় চরম জনদুর্ভোগ, সংস্কারের দাবি

শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

যশোরে সরকারিভাবে যাকাতের ১০ লাখ ৫১ হাজার টাকা বিতরণ

১০

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১১

জন্মদিনে জায়েদ খানের চমক, প্রকাশ করলেন ‘শিকারি’র পোস্টার

১২

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

১৩

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

১৪

কয়রায় দুই বেকারিকে জরিমানা

১৫

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

১৬

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

১৭

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

১৮

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

১৯

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

২০
error: Content is protected !!