বাংলাদেশ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৪ মার্চ ২০২৬, ১:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় দ্রুত টিআরএম বা জোয়ারাধার বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের প্রধান ফটকের সামনে সাতক্ষীরা সদর উপজেলা যুব পানি কমিটি এই মানববন্ধনের আয়োজন করে।

সাতক্ষীরা সদর উপজেলা পানি কমিটির সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে এবং যুব পানি কমিটির সভাপতি মো. হোসেন আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সদর উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ বাবু ও সদস্য আব্দুস ছামাদ।

এসময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহীন ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুর রহমান, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, সাতক্ষীরা যুব পানি কমিটির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, সদস্য করিমন নেছা শান্তা ও হাবিবুর রহমান, প্রান্তিক যুব সংঘের ইমতি জামিল, ভিবিডি সাতক্ষীরার সভাপতি সাজেদুল ইসলাম, বিডি ক্লিন সাতক্ষীরার সমন্বয়ক অর্পণ বসু, উপ-সমন্বয়ক মো. ফাতিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, টিআরএম বাস্তবায়ন না হওয়ায় খননের পরেও বেতনা ও মরিচ্চাপ নদী কাঙ্ক্ষিতমাত্রায় নাব্যতা ফিরে পায়নি। নদী ভরাট হয়ে যাওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে কৃষি, মৎস্য এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ সংকট দিন দিন আরও তীব্র আকার ধারণ করছে।

বক্তারা বলেন, এই সংকট থেকে উত্তরণের জন্য টিআরএম বা জোয়ারাধার পদ্ধতি বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এটি বাস্তবায়ন করা হলে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে, পলি ব্যবস্থাপনা সহজ হবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।

মানববন্ধন থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো, অনতিবিলম্বে বেতনা ও মরিচ্চাপ নদী অববাহিকায় টিআরএম বাস্তবায়ন, পোল্ডারের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ আবদ্ধ নদীগুলো উন্মুক্ত করে ইছামতি, মরিচ্চাপ ও বেতনা নদীর সঙ্গে সংযোগ স্থাপন এবং নদী ও পানি ব্যবস্থাপনা সংক্রান্ত সকল কর্মকাণ্ডে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সমন্বয় জোরদারকরণ।

বক্তারা হুশিয়ারী দিয়ে বলেন, এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে সাতক্ষীরা যুব পানি কমিটির পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ড ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

ভারতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ভাবনায় বাংলাদেশও!

‘তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, কার কথা বললেন শাকিব খান?

বিনামূল্যে ভেরিফাইড ব্যাজ চালু করছে ফেসবুক

খুলনা বিভাগে জালনোট সংক্রান্ত মামলার তালিকায় সাতক্ষীরা দ্বিতীয়, প্রতিরোধে কর্মশালা

‘ককরোচদের’ বিক্ষোভের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

১০

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

১১

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১২

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

১৪

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

১৫

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৬

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

১৭

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

১৮

আসামে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লাখ

১৯

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০
error: Content is protected !!