
ডেস্ক রিপোর্ট: আশাশুনির নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন সুজন দাশ গুপ্ত।
সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় তিনি নতুন কর্মস্থল আশাশুনিতে যোগদান করেন।
সুজন দাশ গুপ্ত চট্টগ্রাম জেলার সাতকাহনিয়া উপজেলার অধিবাসী। ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সুজন দাশ গুপ্ত সিনিয়র সহকারী কমিশনার হিসাবে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন।
যোগদান কালে তিনি বলেন, আশাশুনির উন্নয়ন, সুশাসন ও জনসেবার ধারাবাহিকতা আরও এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। আমি সেবা দিতে এসেছি, যতোদিন এখানে থাকবো সব ধরনের সেবা দিয়ে যাবো।


মন্তব্য করুন