
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের শিক্ষার্থী সামিদুল ইসলাম ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড সিজন–৩ এর কলেজ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।
সামিদুল ইসলাম বর্তমানে খুলনার রূপসা কলেজে বাংলা বিভাগে অনার্সে অধ্যয়নরত। তার এই সাফল্যে পরিবার ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড সিজন–৩ এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে ববি হাজ্জাজ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার পরিচালক হাসান আহমেদ কিরন। তারা সামিদুল ইসলামের হাতে ১ লাখ টাকার পুরস্কারের চেক তুলে দেন।
প্রতিটি বিভাগে সারা দেশের কলেজগুলো থেকে প্রায় ১৫ হাজার প্রতিযোগী এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করে।

মন্তব্য করুন