বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৯ মার্চ ২০২৬, ১:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের চারজনকে গুলি

ডেস্ক রিপোর্ট: এবার খুলনায় ঘরের ভেতর ঢুকে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের দুই নারীসহ চারজনকে গুলি করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে লবনচরার খাদিজাবাগ কৃষ্ণনগর শাহজালালনগরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কাজী আনিসুর রহমান (৫২), তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম (৪৭), ছেলে রাইছুল ইসলাম (২৪) ও ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা (২৭)। এদের মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ছেলের স্ত্রী ফাহিমাকে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, একদল অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎ করে বাসায় প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘরে থাকা পরিবারের চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত খুলনার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

গুলিবিদ্ধ ফাহিমা বলেন, তার সাবেক স্বামী ইমরানের সঙ্গে ৭-৮ মাস আগে তালাক হয়ে যায়।

তারপর নতুন করে বিয়ে হয়। সেই শ্বশুর বাড়িতে সাবেক স্বামী লোকজন নিয়ে এসে ঘুমের মধ্যে এলোপাতাড়ি গুলি করেন। এতে আমি নিজে এবং আমার শ্বশুর কাজী আনিসুর রহমান, শাশুড়ি ও ভাসুর গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ কাজী আনিসুর রহমান বলেন, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম। ঘুমের মধ্যে এসে চারজনকে গুলি করেছে।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, কাজী আনিসুরের স্ত্রী রঞ্জুয়ারা বেগমের বুকে এবং ফাহিমার পায়ের গুলি বের করতে না পারায় তাদের দু’জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। হামলায় অংশ নেয় ছয়জন। তাদের গ্রেফতারে বিভিন্ন অভিযান চলছে।

এদিকে, গুলিবিদ্ধ আনিসুর নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও তিনি বিতর্কিত।

তার নামে বিভিন্ন গণমাধ্যমের পরিচয়ে চাঁদাবাজিসহ নিরীহ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে। তিনি যেসব অনলাইন ও পত্রিকার পরিচয় দেন তার কোনো নিবন্ধন নেই। এছাড়া আনিুসর নিজেকে জাতীয় সাংবাদিক পরিচয় দেন। একটি আবাসন প্রতিষ্ঠানের মালিকের ম্যানেজার পরিচয় দিয়ে আনিসুর ক্ষমতার অপব্যবহার করেন বলে বিস্তর অভিযোগ রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!