বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৯ মার্চ ২০২৬, ২:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত এক জেলে

শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবনে মৎস্য শিকারে গিয়ে বনদস্যু জোনাব বাহিনীর হাতে অপহৃত জেলে সফিকুল ইসলাম (৩৭) মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন।

বুধবার (১৮ মার্চ) রাতে তিনি সুন্দরবনের গহীন থেকে অন্যান্য জেলেদের সহযোগিতায় নৌকাযোগে বাড়িতে ফেরেন।

সফিকুল ইসলাম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের ইলিয়াস গাজীর ছেলে।

এর আগে গত শনিবার সন্ধ্যার দিকে সুন্দরবনের ফিরিঙ্গি নদীর কুকোমারী খাল থেকে জোনাব বাহিনী পরিচয়ে একদল বনদস্যু তাকে অপহরণ করে।

সফিকুল ইসলাম জানান, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে সম্প্রতি পাশ (অনুমতিপত্র) নিয়ে তার শ্যালক সামাদ আলী (২৩) ও ইব্রাহিম হোসেন (৪৫)সহ তারা তিন জন মাছ শিকারে সুন্দরবনে যান। পরবর্তীতে শনিবার সন্ধ্যায় তিনজনের মধ্য থেকে তাকে বনদস্যুরা অপহরণ করে এবং তার সঙ্গী অপর দু’জনকে মুক্তিপণের টাকা সংগ্রহের শর্তে ছেড়ে দেয়। তার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। পরবর্তীতে ৭০ হাজার টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে, সফিকুল ইসলামের সহকর্মী ইব্রাহিম জানান, বনদস্যুরা সফিকুলের পাশাপাশি অপর একজন জেলেকেও একই নদী থেকে একদিন আগে অপহরণ করেছে। নাম পরিচয় জানাতে না পারলেও ওই জেলের বাড়ি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে বলে তিনি নিশ্চিত করেন। ইব্রাহিম আরও জানান, টাকা নির্ধারিত সময়ে দিতে না পারায় বনদস্যুরা গাবুরার ওই জেলেকে তাদের সামনে বেপরোয়া মারপিট করেছে।

সফিকুল ও তার দুই সহযোগী জানান, এসব বনদস্যু ভারতীয় সীমান্তভিত্তিক। জেলেদের অপহরণ করার পরপরই তারা ভারতীয় সুন্দরবনের ভিতরে ঢুকে পড়ে। বনদস্যু বাহিনীর অধিকাংশ সদস্যই ভারতীয় সীমান্তের বলেও তারা দাবি করেন।

বুড়িগোয়ালীনি স্টেশন অফিসার ফজলুল হক জানান, একজন জেলে মুক্তিপণ দিয়ে ফিরেছে বলে তিনি লোকমুখে শুনেছেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খালেদুর রহমান জানান, বনদস্যুদের হাতে অপহৃতরা সাধারণত নিজেদের মধ্যে বিষয়টি মিমাংসা করে নেয়। সেজন্য তারা আইন প্রয়োগকারী সংস্থার নিকট গোপন রাখে। তবে বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১০

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১১

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৬

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৭

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৮

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৯

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

২০
error: Content is protected !!