বাংলাদেশ, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৯ মার্চ ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

ডেস্ক রিপোর্ট: দেশের আকাশে কোথাও হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেজন্য রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে আগামীকাল শুক্রবার (২০ মার্চ)। আর পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে পরদিন শনিবার (২১ মার্চ)।

ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ এবং ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

সভা শেষে ধর্মমন্ত্রী সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, আজ দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বিধায় রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে শুক্রবার। ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার।
ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সাংবাদিকদের ব্রিফ করেন

গতকাল সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যেও হিজরি ১৪৪৭ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
ফলে বৃহস্পতিবার রমজান মাস ৩০ দিন পূরণ হচ্ছে সেখানে। সে হিসেবে আগামীকাল শুক্রবার (২০ মার্চ) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে।

এদিকে চাঁদ দেখার প্রচলিত পদ্ধতির পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবকে বিবেচনায় ধরে তুরস্ক ও সিঙ্গাপুর কর্তৃপক্ষ আগেই ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে।

তুরস্ক জানায়, শুক্রবার সে দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
আর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুর জানায়, সেদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিন বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হয়ে থাকে। তবে শাওয়ালের চাঁদ দেখা দেখা সাপেক্ষে একই দিনও ঈদ উদযাপিত হয়ে থাকতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

২

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

৩

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

৪

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

৫

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

৬

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

৭

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

৮

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

৯

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১০

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

১১

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

১২

১০ নভেম্বরের ক্লাস-পরীক্ষায় অনুপস্থিত জবি শিক্ষকদের তালিকা জমার নির্দেশ

১৩

‎জলবায়ু অর্থায়ন নাকি ঋণের ফাঁদ : কপ ৩১-এ বাংলাদেশের প্রত্যাশা || ‎তারিক ইসলাম

১৪

সব সম্পত্তি লিখে দিতে চেয়েও পার পেলেন না তিনি: ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

১৫

সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ, পর্যটন খাত ধ্বংসের চক্রান্তের অভিযোগ

১৬

প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর করল সরকার

১৭

হামজার হাতে আর্মব্যান্ড, তিন পরিবর্তন নিয়ে রাতে শ্রীলঙ্কা বধে নামছে বাংলাদেশ

১৮

এবার পাঁচ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা

১৯

সাত ব্যাংকের লোকসান ১৫ হাজার কোটি টাকা

২০