হাবিবুর রহমান সোহাগ: সাতক্ষীরায় স্বপ্ন সিঁড়ির উদ্যোগে রোভার স্কাউটদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ মার্চ) সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে আয়োজিত এই অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান রোভার স্কাউটরা অংশ নেন।
সকালে জাতীয় পতাকা উত্তোলন ও প্রার্থনার মধ্যদিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বপ্ন সিঁড়ি সাতক্ষীরার সভাপতি নাজমুল হক।
সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু।
অতিথি হিসেবে অংশ নেন সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান পলাশ, বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সহ-সভাপতি ইদুজ্জামান ঈদ্রিস, সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের কমিশনার রেজাউল করিম, স্বপ্ন সিঁড়ির সাবেক সভাপতি আলতাপ হোসেন, জেলা রোভার স্কাউটসের কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর ও সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ।
অনুষ্ঠানে প্রফেসর বাসুদেব বসু বলেন, স্বপ্নময় তরুণরা এই সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ফোরামকে আরও শক্তিশালী করতে হবে। স্বপ্ন সিঁড়ি প্রতিবছর যে ব্যতিক্রমী আয়োজনে রোভারদের একত্রিত করছে, তা সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় স্বপ্ন সিঁড়ি সাতক্ষীরার সহ-সভাপতি এসএম বিপ্লব হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মো. জামাল উদ্দিন, মাতঙ্গিনী মণ্ডল, শাহাজান আলী, অহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান হাবিব, বিশ্বজিৎ ঘোষ, সাইদুর রহমান সাইদ, অতনু বোস, আবু সাইদ, প্রীতম দাশ প্রমুখ।
স্বপ্ন সিঁড়ির এই মিলনমেলা প্রাক্তন ও বর্তমান রোভারদের একাত্মতা, বন্ধুত্ব, স্কাউটিং চেতনা ও আনন্দের মিলনক্ষেত্র হিসেবে উৎসবের আবহ তৈরি করে।

মন্তব্য করুন