
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে পেট্রোল পাম্প পরিদর্শন করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে তিনি সাতক্ষীরা সদরের কপোতাক্ষ ফিলিং স্টেশন ও লস্কার ফিলিং স্টেশন পরিদর্শন করেন।
অভিযোগ রয়েছে, পেট্রোল পাম্পে কৃত্রিম সংকট তৈরি করে তেল বিক্রি বন্ধ বা সীমিত করে রাখা হয়েছিল। জনদুর্ভোগের এই খবর পেয়ে এমপি মুহাদ্দিস আব্দুল খালেক প্রথমে সাতক্ষীরা সদরের মের্সাস লস্কার ফিলিং স্টেশন পরিদর্শন করেন। এসময় তিনি পাম্পটির তেলে ট্রাংকি ও দৈনিক তেলর ক্রয় বিক্রয় খাতার হিসাব দেখেন। তিনি তেল নিতে আসা জনসাধারণণের অভিযোগ গুলো শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপের নেয়ার আশ্বাস দেন।
এরপর তিনি কপোতাক্ষ ফিলিং স্টেশন পরিদর্শন করেন। পরিদর্শনকালে আগরদাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো: কবির হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী শহীদ হাসান প্রমুখ তাঁর সাথে ছিলেন।
কপোতাক্ষ ফিলিং স্টেশনের প্রোফাইটর মো: শুকুর আলী সরদার জানান, তার পাম্পে আগের মতই তেল সরবরাহ আছে। কিন্তু কিছু ব্যক্তি কৃত্রিম সংকট তৈরি করছে। তিনি একেকজন দৈনিক একাধিকবার তেল নিতে আসছেন বলে সদর এমপির কাছে অভিযোগ করে বলেন, প্রশাসনের নির্দেশনা মেনে তেল বিক্রি করছে পাম্পগুলো।

মন্তব্য করুন