বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৪ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেতনার ভাঙনে হুমকিতে বুধহাটা বাজার

 

বিএম আলাউদ্দীন, আশাশুনি: বেতনা নদীর প্রচণ্ড স্রোতে ভাঙতে শুরু করেছে কূল। এতে হুমকিতে পড়েছে আশাশুনি উপজেলার সর্ববৃহৎ মোকাম বুধহাটা বাজার ও স্থানীয় বসতি।

স্থানীয়রা জানান, আগেই বুধহাটা বাজারের পূর্ব-দক্ষিণ অংশে, মূল বাজারের পূর্ব অংশ এবং উত্তর-পশ্চিম দিকে ভাঙন ছিল। যা বাজারকে সংকুচিত করে ফেলে। বিপরীতে নদীর অপর পাড়ে বাহাদুরপুর অংশে পলি জমে ভরাট হয়ে যায়।

তবে, নদী খননের সময় ভরাট হওয়া অংশ কেটে স্রোতের গতিপথ পরিবর্তনের দাবি ছিল সকলের। যাতে ভাঙনকূলকে রক্ষা করা সম্ভব হয় এবং সিএস-ডিএস ম্যাপ অনুযায়ী নদীর সকীয়তা ফিরে আসে। কিন্তু খননের সময় ভাঙনকূল রক্ষার কোন উদ্যোগ নেওয়া হয়নি। ফলে খননের পর নদীর স্রোত বৃদ্ধি পাওয়ায় আবারও বাজার এলাকায় ভাঙন লোগেছে। ইতোমধ্যে বেড়িবাঁধের কয়েক ফুট মাটি ভেঙে নদীতে চলে গেছে।

স্থানীয় সাংবাদিকরা জানান, নদী পারাপারে ব্যবহৃত নৌকা ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার করছে। কয়েকদিন পূর্বে নৌকা নদীর তীরে আসার মুহূর্তে বাঁধের মাটি ভেঙে পড়লে যাত্রীনৌকা ডুবির ঘটনা ঘটে।

সাতক্ষীরা জজ কোর্টের এপিপি ও স্থানীয় বাসিন্দা অ্যাড. শহিদুল ইসলাম জানান, নদীর ভরাট হওয়া মাটি কেটে স্রোতের গতিপথ পরিবর্তন করে ভাঙন রোধের ব্যবস্থা করতে হবে। তা না করলে বুধহাটা বাজার ও সংলগ্ন এলাকার ভাঙ্গন রোধ সম্ভব হবে না।

তিনি এ ব্যাপারে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১০

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১১

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১২

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৩

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৫

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৬

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৭

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৮

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৯

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

২০
error: Content is protected !!