বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৭ মার্চ ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পত্রদূতে স্বাধীনতা দিবসের আলোচনা: উঠে এলো বধ্যভূমির আর্তনাদ ও বীরত্বের ইতিহাস

ডেস্ক রিপোর্ট: ​সাতক্ষীরা শহরের বুকে আমতলা মোড় সংলগ্ন সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে দীনেশ কর্মকারের বাড়ির সেই বধ্যভূমি কিংবা ঝাউডাঙ্গা উচ্চবিদ্যালয় মাঠের সেই স্মৃতি আজও মনে করিয়ে দেয় ১৯৭১-এর সেই রক্তঝরা দিনগুলোর কথা। বীরত্ব আর বিষাদের সেই ইতিহাসকে বুকে ধারণ করেই দৈনিক পত্রদূত কার্যালয়ে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

​বৃহস্পতিবার সন্ধ্যায় পত্রিকা অফিসে আয়োজিত এই আলোচনা সভায় মূল সুর ছিল—স্মৃতির মিনার বেয়ে একটি জ্ঞানভিত্তিক ও দেশপ্রেমিক সমাজ বিনির্মাণের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক আবুল কালাম আজাদ। সহকারী সম্পাদক (সাহিত্য) সৌহার্দ্য সিরাজের কাব্যিক ও সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানটি কেবল আলোচনা নয়, হয়ে ওঠে ইতিহাসের এক জীবন্ত দলিল।

​বধ্যভূমির আর্তনাদ ও বীরত্বের ইতিহাস নিয়ে ​আলোচনায় উঠে আসে সাতক্ষীরা জেলার গৌরবোজ্জ্বল মুক্তিসংগ্রামের কথা।

বক্তারা স্মরণ করেন ১৯৭১-এর এপ্রিলের সেই ভয়াল স্মৃতি, যখন পাকিস্তানি বাহিনী সাতক্ষীরা শহরে প্রবেশ করে নির্বিচারে গণহত্যা চালিয়েছিল। বিনেরপোতা সেতু, ঝাউডাঙ্গা, পারুলিয়া এবং তালা উপজেলার মাগুরা বধ্যভূমিতে যে হাজারো মানুষকে মাটি চাপা দেওয়া হয়েছিল, তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা স্বাধীন। বিশেষ করে ৯ নম্বর সেক্টরের অধীনে সাতক্ষীরার দামাল ছেলেদের প্রতিরোধ যুদ্ধ এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে সাতক্ষীরাকে শত্রুমুক্ত করার বীরত্বগাথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার তাগিদ দেন বক্তারা।

অনুষ্ঠানের সভাপতি দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক আবুল কালাম আজাদ তাঁর বক্তব্যে সাতক্ষীরার ধুলিকণায় মিশে থাকা মুক্তিযুদ্ধের রক্তঝরা দিনগুলোকে এক সুনিপুণ শব্দচিত্রের মতো তুলে ধরেন। তিনি স্মরণ করিয়ে দেন, সাতক্ষীরার মাটি কেবল লোনা জলের নয়, এ মাটি বীরত্বের রক্তে ভেজা।

​তিনি বলেন, আমরা কি ভুলতে পারি সেই সাহসী ন্যাশনাল ব্যাংক অপারেশন কিংবা শত্রুর বুক কাঁপিয়ে দেওয়া পাওয়ার হাউস অপারেশনের কথা? কপিলমুনির সেই রক্তক্ষয়ী যুদ্ধ কিংবা টাউনশ্রীপুরের প্রতিরোধ আজও আমাদের ধমনিতে শিহরণ জাগায়।

​বক্তব্যের এক পর্যায়ে তাঁর কণ্ঠে উঠে আসে বিষাদময় স্মৃতি। তিনি বর্ণনা করেন বুধহাটায় পাকিস্তানি হানাদারদের সেই পৈশাচিক নির্যাতন এবং চুকনগর গণহত্যার কথা—যেখানে হাজার হাজার মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল ভদ্রা নদীর জল। তিনি বলেন, চুকনগর কেবল একটি নাম নয়, এটি পৃথিবীর ইতিহাসের অন্যতম বৃহৎ ও নৃশংসতম গণহত্যার এক নীরব সাক্ষী।

​স্বাধীনতার ৫৫ বছর পূর্তিতে দাঁড়িয়ে তিনি প্রাপ্তি ও প্রত্যাশার এক খতিয়ান তুলে ধরেন। তিনি আক্ষেপ করে বলেন, ৫৫ বছরে আমরা অবকাঠামোতে এগিয়েছি সত্য, কিন্তু আমাদের লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন ও জ্ঞানভিত্তিক সমাজের। আজ আমাদের বড় চ্যালেঞ্জ হলো সেই চেতনার মশালটি নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়া। আমাদের প্রত্যাশা, সাতক্ষীরার তরুণরা যেন বধ্যভূমির সেই রক্তঋণ ভুলে না যায় এবং দেশপ্রেমের শক্তিতে বলীয়ান হয়ে একটি সুনাগরিক সমাজ গড়ে তোলে।

নাগরিক নেতা অধ্যাপক ইদ্রিস আলী ​জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমাদের ইতিহাস কেবল যুদ্ধের নয়, আমাদের ইতিহাস ত্যাগের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর।

পত্রদূতের বার্তা সম্পাদক এস এম শহীদুল ইসলাম ও চিফ রিপোর্টার মো. আব্দুস সামাদ তাঁদের বক্তব্যে বলেন, বধ্যভূমিগুলো আমাদের শোকের প্রতীক নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তির উৎস। লেখক ও সাহিত্যিক মনিরুজ্জামান মুন্না এবং সাখাওয়াত উল্যাহ মনে করিয়ে দেন যে, সাতক্ষীরার মাটি যেমন উর্বর, তেমনি এ মাটির মানুষের দেশপ্রেমও প্রখর।

​আয়োজনে কবিতার পঙক্তি আর দেশাত্মবোধক গানের সুর শোকাতুর পরিবেশকে এক লহমায় বদলে দেয় বিজয়ের উল্লাসে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লেখক ও সাহিত্যিক জাহিদুর রহমান, আবদুল জব্বার, মো. আব্দুল্লাহ, সাংবাদিক মো. হোসেন আলী, ইব্রাহীম খলিল, জিএম আমিনুল হক, শেখ আব্দুল আলিম প্রমুখ।

​বক্তারা বলেন, হাজার বছরের বঞ্চনা আর শোষণের ইতিহাস মুছে দিয়েছিল একাত্তরের সেই বজ্রকণ্ঠ। আজ সেই চেতনাকে হৃদয়ে ধারণ করে মেধা ও মননশীলতায় ঋদ্ধ একটি উন্নত বাংলাদেশ গড়াই হোক আমাদের অঙ্গীকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

১০

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

১১

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

১২

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

১৩

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৫

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১৬

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১৭

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

১৮

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

১৯

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

২০
error: Content is protected !!