বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৮ মার্চ ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন

 

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৫ ও দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২৭) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় শহরের লেকভিউতে সংগঠনের সভাপতি মো. আব্দুর রব ওয়ার্ছির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের পর যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় সরকারি কর্মকর্তারা দেশ গঠনে অগ্রণী ভূমিকা রেখেছিল। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা সরকারের একটি অংশ। আমারও চাকরির বয়স হয়েছে। আমিও একদিন আপনাদের মত অবসরে চলে যাব। আপনাদের জন্য কিছু একটা করতে পারলে আমিও নিজেকে ধন্য মনে করব।
তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির অফিসের জন্য খাস জমি বন্দোবস্তের জন্য আশ্বাস প্রদান করে বলেন, রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সরকারি কর্মকর্তাদের মৃত্যুবরণ করার পরে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করার জন্য বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কমিটিকে প্রস্তাবনা নিয়ে স্মারকলিপি প্রদানের উদ্যোগ গ্রহণ করতে বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বার্ষিক ২০২৬-২৭ নির্বাচনের নির্বাচন কমিশনার বিদ্যুৎ কুমার দেবনাথ, প্রফেসর মনিরুজ্জামান প্রমুখ।

বার্ষিক সাধারণ সভায় আয়-ব্যয়ের হিসাব প্রদান করেন সাংগঠনের সেক্রেটারি ডা. মো. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক মো. আব্দুল মজিদ।

সভায় আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল করিমকে কমিটির চেয়ারম্যান ও মোঃ আশরাফ হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যাণ সমিতির কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, ভাইস চেয়ারম্যান শেখ আব্দুল মান্নান, মোহাম্মদ আলী সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবু হাফিজ ফসিউদ্দিন, কোষাধ্যক্ষ কাজী আমজাদ বারী, যুগ্ম কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, নির্বাহী সদস্য মো. আজিজুর রহমান, মো. হাবিবুল্লাহ, মো. ওলিদ আলী, মোঃ আব্দুর রশিদ সরদার, মোঃ মনির উদ্দিন, মোঃ মনসুর আলী, মোঃ ওসমান আলী, অমল কুমার মিত্র, এ কে এম আলী নওয়াজ ও মো. আবুল কালাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বয়ে আনবে যে সম্ভাবনা || মোজাফ্ফর রহমান

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

১০

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

১১

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১২

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১৩

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১৪

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৫

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১৬

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১৭

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১৮

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৯

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

২০
error: Content is protected !!