বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৯ মার্চ ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে বেড়ি কেটে দিয়ে ঘেরের মাছ লুটের অভিযোগ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দমদমা মৌজায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মামলা, হামলা ও ঘের থেকে মাছ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ভাড়াশিমলা ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল খালেক জানান, দমদমা মৌজার ১৩৭ নং খতিয়ানের ২৫ দাগের জমিটি ২০০৭ সালে কুলসুম বিবির নিকট থেকে হাজী আনিসুর রহমান, নজরুল ইসলাম ও জাফর আলী ক্রয় করেন। পরবর্তীতে জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি হলে ২০১১ সালে কালিগঞ্জ আদালত ক্রয়কৃত মালিকদের পক্ষে রায় দেন।
তবে ওই রায়ের বিরুদ্ধে ভাড়াশিমলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও বর্তমান ইউনিয়ন বিএনপির সভাপতি আফসার উদ্দিন গাজী পুনরায় মামলা দায়ের করেন। ২০১৭ সালে আদালত তার অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে পুনরায় ক্রয়কৃত মালিকদের পক্ষেই রায় প্রদান করেন।

পরবর্তীতে জমির নামজারি ও খাজনা পরিশোধ সম্পন্ন হলেও জমি দখল নিয়ে বিরোধ অব্যাহত থাকে। একপর্যায়ে কালিগঞ্জ থানা তদন্তপূর্বক উভয়পক্ষকে জমিতে প্রবেশ থেকে বিরত থাকার নির্দেশ দেয়।

অভিযোগ রয়েছে, ওই নির্দেশ অমান্য করে আফসার গাজী তার পেশীশক্তির বলে সরকার দলীয় নিজের পদবী ব্যবহারের মাধ্যমে লোকজন নিয়ে সম্প্রতি ঘেরে চাষকৃত কোরাল, টেংরা, বাগদা, পারশে ও তেলাপিয়া মাছ লুট করে নিয়ে যায়। একই সঙ্গে মহিলাদেরকে ব্যবহার করে ঘেরের ঘর ভাঙচুর ও বেড়িবাঁধ কেটে দেয়।

এ সময় বাধা দিতে গেলে মালিকপক্ষকে মারধরের হুমকি দেওয়া হয় এবং পুনরায় জমি দখলের চেষ্টা চালানো হয়।

এ ঘটনায় জমির ক্রয়কৃত মালিকরা আফসার আলী গাজীসহ কয়েকজনের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়া ভুক্তভোগীদের দাবি, তাদেরকে সামাজিক ও প্রসাশনিকভাবে হেনস্থা করার জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলাও দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে আফসার গাজীর কাছে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেন নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা || মুফতি আতাউর রহমান

আশুলিয়ায় বন্ধ ঘরে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

১০

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

১১

দেবহাটায় দ্য এডিটরস’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা

১২

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

১৩

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৪

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

১৫

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

১৬

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

১৭

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৮

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

১৯

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

২০
error: Content is protected !!