বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩০ মার্চ ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় সিন্ডিকেটের বাইরে গিয়ে জমি রেজিস্ট্রির চেষ্টা করায় এনটিভির সাংবাদিক জিন্নাহর উপর হামলা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিস নির্ধারিত সিন্ডিকেটের বাইরে গিয়ে জমি রেজিস্ট্রি করার চেষ্টা করায় এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি জুলফিকার আলী জিন্নাহ ও জমির মালিকের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সদর সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এই হামলার ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা গেছে, সাংবাদিক জুলফিকার আলী জিন্নাহ খুলনা জেলার বানিয়াখামার এলাকার মোকসুদার রশিদের সম্পত্তি রেজিস্ট্রির কাজে সহায়তার জন্য সাব-রেজিস্ট্রি অফিসে যান। কিন্তু সিন্ডিকেটের বাইরে গিয়ে এই কার্যক্রম পরিচালনা করায় ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় প্রভাবশালী একটি চক্র।

আহত সাংবাদিক জিন্নাহ জানান, সদর দলিল লেখক সমিতির সভাপতি মহিবুল্লাহ এবং ইত্যাদি মোটরসের মালিক সৈয়দ রেজাউল হোসেন টুটুল ওরফে গোল্ড টুটুল-এর সরাসরি নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল তার ওপর ঝাঁপিয়ে পড়ে।

অভিযোগ রয়েছে, সাংবাদিক জিন্নাহ ও জমির মালিক মোকসুদার রশিদকে ‘ভারতীয় নাগরিক’ বলে মিথ্যা অপবাদ দিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তাদের ওপর নৃশংস হামলা চালানো হয়। হামলাকারীদের মধ্যে দলিল লেখক আবু হাসান ও পান্না বেকারির মামুনসহ আরও অনেকে ছিলেন।

হামলার একপর্যায়ে সাংবাদিক জিন্নাহ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এক পর্যায়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। তবে স্থানীয় প্রভাবশালী ‘গোল্ড টুটুল’ ভুক্তভোগী জমির মালিককে সদর দলিল লেখক সমিতির কার্যালয়ে অবৈধভাবে আটকে রাখে। পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে তাকেও সেখান থেকে উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন সুমন জানান, অফিসের ভেতর মহিবুল্লাহ, গোল্ড টুটুল, তার ছেলে শিহাব, সাইফুল ও মামুনসহ একদল সশস্ত্র ব্যক্তি সাংবাদিক জিন্নাহকে ব্যাপক মারধর করে।

ভুক্তভোগী জমির মালিক মোকসুদার রশিদ বলেন, আমি আমার বৈধ জমি রেজিস্ট্রি করতে সাব-রেজিস্ট্রি অফিসে এসেছিলাম। কিন্তু এখানে একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করে, যারা সাধারণ মানুষকে জিম্মি করে রাখে। তাদের নির্ধারিত লোক বা অতিরিক্ত অর্থ ছাড়া কাজ করতে গেলেই তারা বাধা দেয়। আমি সেই সিন্ডিকেটের বাইরে গিয়ে কাজ করতে চাওয়ায় সাংবাদিক জিন্নাহ ভাই আমাকে সহযোগিতা করতে এগিয়ে আসেন।

এতেই ক্ষিপ্ত হয়ে মহিবুল্লাহ ও গোল্ড টুটুলের নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা সাংবাদিক জিন্নাহকে নির্মমভাবে পিটিয়ে অজ্ঞান করে ফেলে এবং আমাকে জোরপূর্বক একটি কক্ষে আটকে রাখে। আমি এই হামলার বিচার চাই এবং আমার জানমালের নিরাপত্তা চাই।

অন্যদিকে, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মারপিটের বিষয়টি অস্বীকার করে বলেন, জিন্নাহ একজন ভারতীয় নাগরিকের জমি রেজিস্ট্রির চেষ্টা করছিল। এটা নিয়ে টানা হেছড়া হয়েছে।

তবে সিন্ডিকেটের বাইরে গিয়ে কাজ করার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো দাবি করছে।

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রার অমায়িক বাবু জানান, জমি রেজিস্ট্রি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সরকারি অফিসে এই বিশৃঙ্খলার বিষয়ে আমরা সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত নিয়েছি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, খবর পাওয়ামাত্রই পুলিশ পাঠিয়ে জিন্নাহকে উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। #

৩০.৩.২৬

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

দেবহাটায় দ্য এডিটরস’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

১০

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

১১

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

১২

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

১৪

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

১৫

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

১৬

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

১৭

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১৮

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১৯

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

২০
error: Content is protected !!