বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩১ মার্চ ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অস্ত্র মামলায় দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর

 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জ থেকে গ্রেপ্তার দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীকে অস্ত্র মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) সাতক্ষীরা আমলী আদালত-২ এর বিচারক অর্পিতা আক্তার শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. সরোয়ার হোসেন ১০ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ইয়ার আলী (৪৪) কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের আব্দুল জব্বার তরফদারের ছেলে।

এর আগে গত ২৭ মার্চ রাতে র‌্যাব-৬ ও পুলিশের যৌথ অভিযানে নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মঈনউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০