বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৭ জুন ২০২৩, ৭:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদে মুক্তি পাচ্ছে পাঁচ সিনেমা

বিনোদন ডেস্ক: ঈদে দর্শকদের সবচেয়ে বড় বিনোদনের মাধ্যম সিনেমা। গেল রোজার ঈদে থেকে সিনেমা মুক্তি দিতে ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন নির্মাতা-প্রযোজকরা।
রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ৮টি সিনেমা। তবে এবার ঈদে এর সংখ্যা কমে দাঁড়িয়েছে পাঁচ-এ। হল সংকটের সময়ে এই সংখ্যাও কম নয়- এমনটিই দাবি চলচ্চিত্র সংশ্লিষ্টদের।

কোরবানির ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমাগুলো হচ্ছে- নির্মাতা হিমেল আশরাফের ‘প্রিয়তমা’, রায়হান রাফির ‘সুড়ঙ্গ’, চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’, বন্ধন বিশ্বাসের ‘লাল শাড়ি’ ও সৈকত নাসিরের ‘ক্যাসিনো’।

এরমধ্যে আলোচনায় এগিয়ে রয়েছে সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’। এর পোস্টারে ৮০ বছরের বৃদ্ধের লুকে নজর কেড়েছেন শাকিব। এতে শাকিবের নায়িকা কলকাতার ইধিকা পাল। সিনেমার ‘কোরবানি কোরবানি’ গানটিও প্রশংসিত হয়েছে। ইতোমধ্যেই ১০০ সিনেমা হলে বুক হয়েছে সিনেমাটির। আরো হল নিয়ে আলোচনা চলছে।

‘প্রিয়তমা’য় শাকিব-ইধিকা ছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে এটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।

এরপরেই আলোচনায় রয়েছে ছোটপর্দার সুপারস্টার আফরান নিশো অভিনীত অভিনীত ‘সুড়ঙ্গ’। সিনেমাটির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। এতে নিশোর বিপরীতে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী তমা মির্জা। সিনেমাটি সিনেপ্লেক্সসহ আরও ৩০টির মতো সিনেমা হল নিশ্চিত করেছে বলে জানা গেছে। এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতসহ উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ধীরে ধীরে মুক্তি পাবে সিনেমাটি।

ঈদের সিনেমায় অন্যতম চমক অভিনেতা মাহফুজ আহমেদের ফেরা। দীর্ঘ আট বছর পর সিনেমায় ফিরলেন এই অভিনেতা। তার বিপরীতে আছেন শবনম বুবলী। সিনেমার দুই গান, ট্রেলার দেখে আগ্রহ জন্মেছে দর্শকদের। মাহফুজ আহমেদ ও বুবলীর সঙ্গে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু প্রমুখ। সিনেমার গান লিখেছেন আসিফ ইকবাল। রঙ্গন মিউজিকের ব্যানারে এটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।

ঈদে অপু বিশ্বাস নিয়ে আসছেন তার প্রথম প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’। সরকারি অনুদানের সিনেমাটি সহ-প্রযোজনার পাশাপাশি এতে অভিনয় করেছেন অপু। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন সাইমন সাদিক। তাঁত ও জামদানির ঐতিহ্যের চিত্র ফুটে উঠবে এ সিনেমায়। সাইমন-অপু ছাড়াও অভিনয়ে আছেন শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ।

চলতি মাসেই মুক্তি পেয়েছে চিত্রনায়ক নিরবের সিনেমা ‘ফিরে দেখা’। ঈদে আসছে তার আরেক সিনেমা ‘ক্যাসিনো’। এতে নিরবের বিপরীতে রয়েছেন বুবলী। আরো আছেন তাসকিন রহমান, ডন, দিলরুবা দোয়েল, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ। সিনেমাটির প্রযোজক রাজিব সারওয়ার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০