আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কাপসন্ডা ব্রিজের উপর এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, খাজরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাও. আব্দুর রশিদ, ইউপি সদস্য রামপদ সানা, ৬নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি লুৎফর রহমান, ছাদেক হোসেন, সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন, নুরুজ্জামান, স্থানীয় পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি প্রীতিশ রায়, শেখ সোহরাব হোসেন, জাহাঙ্গীর হোসেন, ফরিদা রহমান প্রমুখ।
বক্তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাকে অপসারণের দাবি জানান।
মন্তব্য করুন