বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৪ এপ্রিল ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাহুলের মৃত্যুর বিচার চেয়ে থানায় টলি তারকারা

বিনোদন ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির আকস্মিক মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে সরব হয়েছেন টলিউড তারকারা। অভিনেতার মৃত্যুর পেছনে অবহেলার অভিযোগ তুলে শনিবার দুপুরে কলকাতার রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ‘আর্টিস্ট ফোরাম’। অভিযুক্ত করা হয়েছে চিত্রনাট্যকার লীনা গাঙ্গুলীর প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-কে।

ভারতীয় গণমাধ্যমের খবর, শনিবার দুপুর আড়াইটার দিকে থানায় হাজির হন প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত ও চিরঞ্জিত চক্রবর্তীসহ জ্যেষ্ঠ শিল্পীরা। এ সময় রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও তাদের সঙ্গে ছিলেন।

গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে ‘ভোলবাবা পার কারেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুলের। কিন্তু অভিযোগ ওঠে, প্রযোজনা সংস্থাটি পুলিশের অনুমতি ছাড়াই সেখানে শুটিং করছিল, যা অভিনেতার নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দেয়।

আর্টিস্ট ফোরামের সভাপতি শান্তিলাল মুখার্জি জানান, যথাযথ উত্তর না পাওয়ায় তারা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

এ প্রসঙ্গে অভিনেতা প্রসেনজিৎ বলেন, রাহুলের মৃত্যু আমাদের সবার জন্য বড় ধাক্কা। আমরাও সত্যটা জানতে চাই। আইনগত সব দিক খতিয়ে দেখতে আমাদের কিছুটা সময় লেগেছে। রাহুলের ছেলে সহজ যেন বড় হয়ে জানতে পারে তার বাবার সাথে আসলে কী ঘটেছিল।

এদিকে রাহুলের স্মরণে শনিবার বিকেলে একটি পদযাত্রারও আয়োজন করা হয়েছে। অভিনেতার মৃত্যুকে কেন্দ্র করে বর্তমানে টলিউডে শোক ও উত্তেজনার আমেজ বিরাজ করছে। যথাযথ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন অভিনয়শিল্পীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাভারে জেএমবির আস্তানা!

নিঃস্বার্থ সমাজসেবায় উপকূল রাঙাচ্ছেন কামরুজ্জামান

৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভে‌ঙে পালানো ২ আসামি গ্রেপ্তার

হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সংবর্ধনা

বইয়ের বিকল্প কেবল বই || ‎তারিক ইসলাম

শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

১০

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

১১

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

১২

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

১৩

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

১৪

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

১৫

আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভা

১৬

গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: ইসি সচিব

১৭

ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা

১৮

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

১৯

সুন্দরবনে ১শ’ হরিণের শিকারের ফাঁদ উদ্ধার

২০
error: Content is protected !!