বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৫ এপ্রিল ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনির কাকবাসিয়ায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়ায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। এতে আতংকগ্রস্ত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা।

রোববার (৫ এপ্রিল) প্রবল স্রোতের চাপে কাকবাসিয়ার সবুর গাজীর বাড়ির কাছে এই ভাঙন শুরু হয় এবং মুহুর্তেই প্রায় ১০০ হাত বাঁধ ধ্বসে নদী গর্ভে বিলীন হয়ে যায়। এর ৫০ ফুট উত্তরে একটি পয়েন্ট এবং ১০০ ফুট দক্ষিণে আরো একটি পয়েন্টেও চরম ঝুকিঁপূর্ণ অবস্থা তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, কাকবাসিয়া খেয়াঘাটের কাছে সম্প্রতি বালু ও মাটি ভর্তি জিও ব্যাগ ফেলে বাঁধ রক্ষার কাজ করা হয়েছে। কিন্তু তাতেও বাঁধের সুরক্ষা নিশ্চিত হয়নি।বাঁধটিতে কয়েকদিন আগে ফাটল দেখা দেয়। যা আজ ভাঙতে শুরু করেছে।

খবর পেয়ে আনুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুছ ও ইউনিয়ন জামায়াতের আমীর মাও. হারুন অর রশিদ ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন।

ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুছ জানান, বাঁধ ভেঙে প্রতিনিয়ত কিছু কিছু অংশের মাটি নদীতে বিলীন হচ্ছে। গত বছরও ঈদের দিন বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। দ্রুততম সময়ে ব্যবস্থা না নিলে বাঁধ ভেঙে ভয়াবহ অবস্থা তৈরি হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১০

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১১

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

১২

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

১৩

দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত

১৪

শ্যামনগরে মাদকসহ যুবলীগ নেতা আব্দুল্লাহ আটক

১৫

জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

১৬

কয়রায় জলবায়ু সংকটে কিশোরীদের সুরক্ষায় আমাল ফাউন্ডেশনের ব্যতিক্রম কর্মসূচি

১৭

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

১৮

শ্যামনগরে নিরাপদ পানীয় জল সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ হ্রাসে মেটে বিতরণ

১৯

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

২০
error: Content is protected !!