বাংলাদেশ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৯ এপ্রিল ২০২৬, ৭:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোরে হজ প্রশিক্ষণ

জি. এম. মিন্টু, কেশবপুর (যশোর): পবিত্র হজকে সামনে রেখে যশোরে অনুষ্ঠিত হলো হজ প্রশিক্ষণ ২০২৬।

জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সহ¯্রধিক হজযাত্রী, ইমাম, খতিব ও সংশি¬ষ্ট ব্যক্তিবর্গ।

হজের নিয়ম-কানুন, স্বাস্থ্য সচেতনতা এবং সার্বিক প্রস্তুতি সম্পর্কে হজযাত্রীদের অবহিত করতে এ প্রশিক্ষণের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান। তিনি বলেন, হজ শুধু একটি ধর্মীয় ইবাদত নয়, এটি একটি সার্বিক শৃঙ্খলার প্রতিফলন। হজ পালনের জন্য প্রয়োজন সঠিক জ্ঞান, শারীরিক সক্ষমতা এবং মানসিক প্রস্তুতি। এই প্রশিক্ষণ সেই প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ।

তিনি আরও বলেন, সরকার হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রশাসনের পক্ষ থেকে হজ ব্যবস্থাপনায় যেকোনো ধরনের সহায়তা প্রদান করা হবে বলে তিনি আশ্বাস দেন। একই সঙ্গে তিনি হজযাত্রীদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা, সময়ানুবর্তিতা বজায় রাখা এবং সৌদি আরবের আইন-কানুন কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানান।

ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপপরিচালক বিল¬াল বিন কাশেম এর সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মোহাম্মদ মাসুম বিল্লাহ। খান মাসুম বিল্লাহ বলেন, হজ একটি কঠিন ও দীর্ঘ ভ্রমণ। এখানে শারীরিক ও মানসিক দৃঢ়তা অত্যন্ত জরুরি। হজযাত্রীদের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা ও সহায়তা রয়েছে, তবে ব্যক্তিগত সচেতনতা ছাড়া পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্ভব নয়। তিনি হজযাত্রীদের ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা, লাগেজ ব্যবস্থাপনা, দলগত চলাচল এবং নিরাপত্তা বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে ধর্মীয় দিকনির্দেশনা প্রদান করেন যশোর আমিনিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সাখাওয়াত হোসেন। তিনি হজের প্রতিটি ধাপ ইহরাম, তাওয়াফ, সাঈ, আরাফাতের ময়দানে অবস্থান, মুজদালিফায় রাতযাপন ও জামারাতে পাথর নিক্ষেপ এসব বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

তিনি বলেন, হজের প্রতিটি কাজই একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে সম্পন্ন করতে হয়। সামান্য ভুলও হজের শুদ্ধতায় প্রভাব ফেলতে পারে। তাই প্রত্যেক হজযাত্রীর উচিত মনোযোগ দিয়ে প্রশিক্ষণ গ্রহণ করা এবং প্রয়োজনে বারবার অনুশীলন করা। তিনি হজের আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরে বলেন, হজ মানুষের আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের এক অনন্য সুযোগ।

স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোঃ আমিরুজ্জামান। তিনি হজযাত্রীদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সতর্কতা, টিকা গ্রহণ, খাদ্যাভ্যাস, পানির ব্যবহার এবং তীব্র গরমে করণীয় বিষয়ে বিস্তারিত পরামর্শ দেন। তিনি বলেন, সৌদি আরবের আবহাওয়া বাংলাদেশের তুলনায় অনেক বেশি গরম ও শুষ্ক। তাই হজযাত্রীদের নিয়মিত পানি পান করতে হবে, হালকা খাবার গ্রহণ করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি বিশেষভাবে বয়স্ক ও অসুস্থ হজযাত্রীদের জন্য অতিরিক্ত সতর্কতার পরামর্শ দেন এবং প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে রাখার আহ্বান জানান।

প্রশিক্ষণ কর্মসূচিতে হজের বিভিন্ন ধাপ চিত্র ও ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়, যাতে অংশগ্রহণকারীরা সহজেই বিষয়গুলো বুঝতে পারেন। প্রশিক্ষকরা হাতে-কলমে হজের বিভিন্ন অনুশীলন দেখান এবং অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন।

এছাড়া হজ ব্যবস্থাপনার বিভিন্ন দিক যেমন ফ্লাইট সময়সূচি, মক্কা ও মদিনায় অবস্থান, পরিবহন ব্যবস্থা, গাইডলাইন এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে হজ গাইড বই ও প্রয়োজনীয় তথ্যপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হজযাত্রীরা এই প্রশিক্ষণকে অত্যন্ত কার্যকর ও প্রয়োজনীয় বলে মন্তব্য করেন।

তারা জানান, হজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে তারা অনেক নতুন তথ্য জানতে পেরেছেন, যা তাদের হজ পালনে সহায়ক হবে। একজন হজযাত্রী বলেন, আমরা আগে বই পড়ে কিছু ধারণা পেয়েছিলাম, কিন্তু এখানে এসে বাস্তবভাবে বিষয়গুলো বুঝতে পারলাম। বিশেষ করে স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক দিকগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। সমাপনী বক্তব্যে সভাপতিত্বকারী কর্মকর্তা বিল্লাল বিন কাশেম বলেন, ইসলামিক ফাউন্ডেশন সবসময় হজযাত্রীদের সেবা ও সহায়তার জন্য কাজ করে যাচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা চেষ্টা করেছি হজযাত্রীদের সার্বিকভাবে প্রস্তুতি করতে, যাতে তারা নির্বিঘেœন ও সুন্দরভাবে হজ পালন করতে পারেন। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে এবং হজ ব্যবস্থাপনাকে আরও উন্নত করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

১০

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

১১

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা

১২

বেঁচে থাকার জন্য পলিথিনের খুঁপড়িই শেষ ভরসা প্রতিবন্ধী মা-মেয়ের

১৩

নলতায় উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন

১৪

সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

১৫

সরুলিয়ার ছোট কাশিপুরে অভিভাবক সভা

১৬

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী

১৭

এমপি গাজী নজরুলের ঘটনায় যা বলছে জামায়াত

১৮

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল

১৯

জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’

২০
error: Content is protected !!