বাংলাদেশ, রবিবার, ২৬ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৯ এপ্রিল ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন

ডেস্ক রিপোর্ট: দেশে বর্তমানে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার পর্যন্ত দেশে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে। এর মধ্যে ডিজেল রয়েছে ১ লাখ ৪৩ হাজার ১৪৩ মেট্রিক টন, অকটেন ৯ হাজার ৫৬৯ মেট্রিক টন এবং পেট্রোল ১৬ হাজার ৮১২ মেট্রিক টন।

মনির হোসেন চৌধুরী বলেন, এ মজুত দিয়ে স্বাভাবিক সরবরাহ বজায় রাখা সম্ভব। বিশেষ করে অকটেন ও পেট্রোলের ক্ষেত্রে আগামী দুই মাসেও কোনো সংকট হবে না। নিয়মিত আমদানি ও জাহাজ খালাস কার্যক্রম অব্যাহত থাকায় সরবরাহে কোনো ঘাটতি নেই।

আন্তর্জাতিক বাজারে চলমান অস্থিরতার কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের প্রায় ৮০-৮৫টি দেশে জ্বালানির দাম বেড়েছে। আমদানি ব্যয় বৃদ্ধি পেলেও বাংলাদেশে এর সরাসরি প্রভাব পড়েনি। সরকার ভর্তুকি দিয়ে বাজার স্থিতিশীল রাখছে। বর্তমানে জ্বালানি খাতে সরকার প্রতি মাসে প্রায় আড়াই হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে।

দেশের বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনের বিষয়ে তিনি বলেন, এটি প্রকৃত সংকটের কারণে নয়, বরং মানুষের মধ্যে আতঙ্ক ও অতিরিক্ত মজুতের প্রবণতার ফল। ফলে কোথাও কোথাও সাময়িক চাপ সৃষ্টি হচ্ছে, তবে বাস্তবে জ্বালানির কোনো ঘাটতি নেই।

মনির হোসেন চৌধুরী জানান, অবৈধ মজুত রোধে সরকার অভিযান জোরদার করেছে। প্রতিদিনই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল, অকটেন ও পেট্রোল উদ্ধার করা হচ্ছে। পাশাপাশি জরিমানা ও কারাদ-ের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ছাড়া জ্বালানি ব্যবস্থাপনা আরও কার্যকর করতে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ঢাকার দুটি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে প্রতিদিন বা মাসিক নির্দিষ্ট সীমার মধ্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ব্যবহারকারী নিবন্ধন করেছেন এবং ধাপে ধাপে এটি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

২৫ জুলাইকেই কেন বেছে নিলেন নির্মাতা, কী আছে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায়?

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

পছন্দ পিৎজা, ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান

বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, ফিরছেন সৌম্য

শ্যামনগররে ঝুরঝুরি খালরে একটি অংশ দখল, জলাবদ্ধতায় জনর্দুভােগ

ভারতে পাচারকালে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে কর্মশালা

১০

পাইকগাছায় কপোতাক্ষ নদের চর অবাধে দখল!

১১

তালার শাহাপুর-খানপুর সড়ক উদ্বোধন

১২

হট্টগোলে মুলতবি হলো বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

১৩

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জনের পদত্যাগ

১৪

বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ

১৫

এল.এল.বি শেষ পর্বে সাতক্ষীরা ল’ কলেজের ৯৮ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ

১৬

দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৭

তালা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৮

কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি

১৯

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

২০
error: Content is protected !!