বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১১ এপ্রিল ২০২৬, ৫:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভিবিডির মাসব্যাপী ডেঙ্গু সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

ডেস্ক রিপোর্ট: ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

এসময় ভলান্টিয়াররা প্রতিটি বাড়িতে গিয়ে ডাবের খোলা, ফুলের টবসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরিষ্কার করে দেন। পাশাপাশি বাড়ির মালিকদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতন করেন এবং শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে পরামর্শ দেন।

ভিবিডি সাতক্ষীরার সভাপতি এসএম সাজেদুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা। তাই মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা হবে।

ভিবিডি সাতক্ষীরার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন বলেন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এ লক্ষ্যেই মাসব্যাপী এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আরো উপস্থিত ছিলেন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ খুলনা বিভাগের সাধারণ সম্পাদক হোসেন আলী, সাতক্ষীরার সাবেক সভাপতি ইব্রাহিম খলিল, হিউম্যান রিসোর্স অফিসার তানজিল আলম এবং কমিটি মেম্বার মাহবুবুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

১০

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

১১

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

১২

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

১৩

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

১৪

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

১৫

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

১৬

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১৭

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১৮

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১৯

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

২০
error: Content is protected !!