
ডেস্ক রিপোর্ট: ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয় কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সানজিদা খাতুন, বল্লী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুনসুর আলী, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সঞ্জয় ঘোষ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন