বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩০ জুন ২০২৩, ৭:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ মিলেছে, নিখোঁজ ২

ডেস্ক রিপোর্ট: ভোলার চরফ্যাশনে মেঘনায় ট্রলারডুবির তিন দিন পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ জুন) দুপুরে মেঘনার চর নিজাম সংলগ্ন তিনচর পয়েন্ট থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করেন জেলেরা।

নিহতরা হলেন- হারুন, শরীফ, ছাত্তার, নুর ইসলাম ও ফজলে করিম। তাদের বাড়ি উপজেলার চরমাদ্রাজ গ্রামে।

ট্রলারডুবির ঘটনায় এখনও নিখোঁজ আছেন আরও দুই জেলে। তাদের মধ্যে ট্রলারের মাঝি মিজান ও অপর এক জেলে রয়েছেন।

চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৭ জুন চরফ্যাশনের সামরাজ ঘাট থেকে ১৩ জেলে নিয়ে মাছ শিকারে যান জেলেরা।
ওইদিন ভোরের দিকে ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় ছয় জেলে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ ছিলেন সাতজন।

শুক্রবার দুপুরে মাছ ধরতে গিয়ে জেলেদের মরদেহ ভাসতে দেখেন অন্যান্য জেলেরা। পরে চারজনের মরদেহ উদ্ধার করেন তারা। তবে ট্রলারডুবির ঘটনায় এখনও দুইজন নিখোঁজ আছেন।

ডুবে যাওয়া ট্রলারটি সামরাজ ঘাটের জয়নাল মিয়ার বলে নিশ্চিত হওয়া গেছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান বলেন, নিহত জেলেদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার করে টাকা দেওয়া হবে। এছাড়া নিখোঁজ জেলেদেন উদ্ধারে চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০