বাংলাদেশ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৭ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

ডেস্ক রিপোর্ট: আজ ১৭ এপ্রিল— ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। তাদের লক্ষ্য ছিল এক দিকে মুক্তিযুদ্ধকে সংগঠিত করা, অন্য দিকে নবগঠিত রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো দাঁড় করানো।

সেই সময় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তোলা এবং স্বীকৃতি আদায় করাও ছিল অস্থায়ী সরকারের গুরুত্বপূর্ণ পরিকল্পনার অংশ।

১৯৭১ সালের ১৭ এপ্রিল জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। শপথ অনুষ্ঠানে ঘোষণা করা হয় দেশের নাম হবে “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ”। পাকিস্তানে কারাবন্দি থাকায় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিতে না পারায় শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন সৈয়দ নজরুল ইসলাম। ১১ সদস্যের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হন তাজউদ্দীন আহমদ।

এর আগে ১০ এপ্রিল ঘোষিত স্বাধীনতার ঘোষণাপত্রটি সেদিন সাংবিধানিক ভিত্তি হিসেবে পাঠ করা হয়। পাশাপাশি জেনারেল এম এ জি ওসমানীকে প্রধান সেনাপতি ঘোষণা করা হয়। মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে পুরো যুদ্ধক্ষেত্রকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।

অস্থায়ী সরকার শুধু যুদ্ধ পরিচালনাই নয়, শরণার্থী ব্যবস্থাপনা এবং বিশ্বজুড়ে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের দায়িত্বও দক্ষতার সঙ্গে পালন করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

কয়রায় দুই বেকারিকে জরিমানা

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, সাদেকা হালিম বরখাস্ত

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্মসচিব আশরাফুল আলম

নওয়াপাড়াকে শিশুশ্রম ও শিক্ষাবঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

১০

রতনপুরে স্থানীয়দের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১১

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

১২

শার্শায় ইউপি সদস্য ও আ’লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

১৩

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

১৪

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

১৬

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

১৭

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

১৮

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

১৯

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!