বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৩ এপ্রিল ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জের ডেমলা ফিলিং স্টেশনে তেল নিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিনভর ছিল মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন। এই ভিড়ের মাঝেই মোটর সাইকেল নিয়ে লাইন ঠেলতে দেখা যায় বিথিকা রানী বৈদ্য (৪৫) কে। যিনি নিজের কষ্ট ভুলে ছেলের জীবিকা বাঁচাতে তেল সংগ্রহে মোটরসাইকেল নিয়ে লাইনে দাড়ান।

প্রখর রোদে লাইনে দাড়ানো বিথিকা রানী বৈদ্যর চাহিদা মাত্র কয়েক লিটার পেট্রোল, যা ফিরিয়ে দিতে পারে তার ছেলে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক সাগর বৈদ্যের জীবিকা।

জানা গেছে, সাগর বৈদ্যর প্রতিদিনের আয়ের ওপরই নির্ভর করে তার তিন সন্তানসহ পাঁচ সদস্যের সংসার। কিন্তু টানা জ্বালানি সংকটে তার মোটরসাইকেল এখন অচল হয়ে পড়েছে। জীবিকার তাগিদে বাধ্য হয়ে তিনি মাঠে দিনমজুরের কাজ শুরু করেন। তবে প্রখর রোদে ছেলের এমন কষ্টকর শ্রম মেনে নিতে পারছেন না মা বিথিকা রানী। আর সেই মমতাই তাকে ঠেলে দিয়েছে তেল সংগ্রহের মতো এক কঠিন পরীক্ষায়।

ছেলের জীবিকা সচল করতে বুধবার রাত থেকেই মোটরসাইকেল নিয়ে পেট্রোল পাম্পের লাইনে দাঁড়ান তিনি। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জের ডেমলা ফিলিং স্টেশনে কথা হয় তার সঙ্গে, তখনও তেল পাননি তিনি।

জানালেন, আগের রাতে খেয়ে লাইনে দাঁড়িয়েছেন। সকাল গড়িয়ে দুপুর হলেও আর কিছু খাওয়া হয়নি। কখন খাবেন, সেটাও জানেন না। তার একটাই ভাবনা- আগে তেল নিতে হবে, তারপর বাড়ি গিয়ে খাবেন।

ক্লান্ত কণ্ঠে বিথিকা রানী বলেন, আমার ছেলে মোটরসাইকেল চালিয়ে সংসার চালায়। তেল না পেয়ে সে এখন মাঠে কাজ করছে। এই রোদে মাঠে কাজ করতে ওর অনেক কষ্ট হচ্ছে। তাই আমি লাইনে দাঁড়িয়ে আছি। যদি আজ তেল পাই, তাহলে আবার সে মোটরসাইকেল চালানোর কাজ শুরু করতে পারবে।

স্থানীয়দের ভাষ্য, সম্প্রতি সাতক্ষীরার শ্যামনগরের মুন্সীগঞ্জের ডেমলা ফিলিং স্টেশনে তেল বিতরণ ঘিরে বিশৃঙ্খলা ও মারধরের ঘটনার পর টানা পাঁচ দিন তেল সরবরাহ বন্ধ ছিল। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুন্সিগঞ্জসহ তিনটি ইউনিয়নে সীমিত পরিসরে তেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী পাঁচ দিন পর বৃহস্পতিবার মুন্সিগঞ্জ ইউনিয়নে তেল সরবরাহ শুরু হয়।

তবে সরবরাহ শুরু হলেও দুর্ভোগ কমেনি। অভিযোগ রয়েছে, সকাল ৭টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত সরকারি-বেসরকারি চাকরিজীবীদের অগ্রাধিকার দিয়ে তেল দেওয়া হচ্ছে। এরপর সাধারণ মানুষের জন্য সীমিত তেল বরাদ্দ রাখা হলেও রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নিয়মের ব্যত্যয় ঘটছে। অন্যদিকে প্রভাবশালীরা প্রভাব খাটিয়ে সিরিয়াল ভঙ্গ করে তেল নিয়ে চলে যাচ্ছে। আর সাধারণ মানুষ তেলের জন্য হাহাকার করছে।

মুন্সিগঞ্জ ইউনিয়নে প্রায় দুই হাজার মানুষ ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক রয়েছেন। তেলের অভাবে তারা এখন বেকার হয়ে পড়ছেন। কেউ কৃষিশ্রমিক, কেউ অন্য পেশায় জীবনের সঙ্গে লড়াই করে টিকে থাকার চেষ্টা করছেন।

মুন্সিগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য দেবাশীষ গায়েন জানান, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে তেল দেওয়া বন্ধ ছিল। এখন প্রশাসন ও স্থানীয়দের সমন্বয়ে আবার তেল সরবরাহ শুরু হয়েছে। সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা গেলে সবাই তেল পাবে।

স্থানীয় সমাজকর্মী শেখ কামরুজ্জামান বলেন, উপকূলীয় এই অঞ্চলের অধিকাংশ বেকার অধিকাংশ মানুষ সাধারণত ভাড়ায় চালিত মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন। এই সংকটে তারা আরও বেশি অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়বেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের শিক্ষক বদলি স্থগিত

এ মাসেই তফসিল, নভেম্বরে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির

আবারও মা হলেন পরীমনি, কোলে এলো আরেক ছেলে

১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি!

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের উপর হামলা!

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

১০

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

১১

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

১২

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

১৩

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৪

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১৫

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৬

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১৭

সাতক্ষীরা ও শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৮

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৯

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

২০
error: Content is protected !!