বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১ জুন ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার কাঁচড়াহাটি এলাকায় এক বিজিবি সদস্যের বসতবাড়ির তালা ভেঙে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী বিজিবি সদস্য জি.এম মোস্তাফিজুর রহমান শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শ্যামনগর পৌরসভার কাঁচড়াহাটি গ্রামের বাসিন্দা জি.এম মোস্তাফিজুর রহমান রোববার (৩১ মে) দুপুরে স্ত্রী-সন্তানদের নিয়ে পার্শ্ববর্তী উপজেলা কালীগঞ্জে তার বোনের বাড়িতে বেড়াতে যান। পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চোরেরা বসতবাড়ির মূল ফটক ও ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

পরে চোরেরা শয়নকক্ষের আলমারি ভেঙে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে রয়েছে একটি নেকলেস, দুটি রুলি, এক জোড়া কানের দুল, এক জোড়া রিং দুল, একটি স্বর্ণের আংটি, একটি স্বর্ণের চেইন এবং পাঁচটি নাকফুল। এসব স্বর্ণালঙ্কারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া আলমারিতে রাখা দুটি প্লাস্টিকের পাত্র থেকে ১ লাখ ২০ হাজার টাকা এবং ড্রয়ার থেকে ২১ হাজার ৩০০ টাকা নগদ অর্থ নিয়ে যায় চোরেরা। একই সঙ্গে জনতা ব্যাংকের একটি এটিএম কার্ডসহ অন্যান্য মূল্যবান সামগ্রীও খোয়া গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান জানান, রাত সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে ফিরে এসে তিনি চুরির বিষয়টি জানতে পারেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চালানো হলেও কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও জানান, তাদের বাড়িতে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ঘটনার ফুটেজ ধারণ হয়েছে, যা আইন-শৃঙ্খলা বাহিনীকে এই ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করতে পারে।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!