বাংলাদেশ, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৬ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চোরাই মোটরসাইকেল বিক্রির ‘অঘোষিত সম্রাট’ জিল্লু, রাজনৈতিক দাপটে জিম্মি ‘ক্রেতা’

ডেস্ক রিপোর্ট: কখনও আওয়ামী লীগ নেতা, আবার পটপরিবর্তনের পর বিএনপি নেতা সেজে সাতক্ষীরার পুরাতন মোটরসাইকেল বাজারের অঘোষিত সম্রাট, সাবেক শ্রমিক লীগ নেতা জিল্লুর রহমান ও তার প্রধান সহযোগী আইয়ুব আলীর রাজনৈতিক প্রভাবের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার সাম্রাজ্যের আরও একটি ভয়ঙ্কর রূপ উন্মোচিত হয়েছে।

পছন্দের গাড়ির কাগজপত্র দেখতে চাওয়ায় শোরুমে সাটার নামিয়ে সাংবাদিকদের আটকে রেখে মারধর ও প্রাণনাশের হুমকির রেশ কাটতে না কাটতেই এবার সামনে এলো এক সাধারণ ক্রেতাকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়া ও ভুয়া কাগজপত্র দেওয়ার চাঞ্চল্যকর তথ্য।

তালা উপজেলার খানপুর এলাকার ভুক্তভোগী যুবক মোঃ বিল্লাল হোসেনের দায়ের করা একটি লিখিত অভিযোগের কপি সাংবাদিকদের হাতে এসেছে।

এই অভিযোগের প্রতিটি লাইনে ফুটে উঠেছে মা মোটরস সিন্ডিকেটের রাজনৈতিক দাপট, চরম দুর্ব্যবহার এবং সাধারণ ক্রেতাদের ওপর চালানো নির্যাতনের চিত্র।

অনুসন্ধানে ও বিল্লাল হোসেনের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ জুন কাটিয়া মাস্টারপাড়া এলাকার ‘মেসার্স মা মটরস’ থেকে এক লক্ষ টাকা মূল্যের একটি পুরাতন টিভিএস ১২৫ সিসি মোটরসাইকেল ক্রয় করেন বিল্লাল। ২৫ হাজার টাকা নগদ জমা দিয়ে বাকি টাকা মাসিক ১৮,৫০০ টাকা কিস্তিতে পরিশোধের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী সম্পূর্ণ টাকা পরিশোধের পর গাড়ির মূল কাগজপত্র বুঝিয়ে দেওয়ার কথা ছিল।

কিন্তু কিস্তির শেষ টাকাটি পকেটে ভরার পরপরই জিল্লুর ও তার কর্মচারী আইয়ুব আলী তাদের আসল রূপ ধারণ করে। মূল কাগজপত্রের জন্য বিল্লাল শোরুমে ঘুরতে থাকলে গত ১৮ মে তার কাছে উল্টো আরও ৪ হাজার টাকা দাবি করা হয়। নিরুপায় বিল্লাল সেই টাকা দেওয়ার পর তাকে যে কাগজপত্র দেওয়া হয়, তা ছিল সম্পূর্ণ নকল ও জাল।

জাল কাগজের বিষয়টি ধরে ফেলে প্রতিবাদ করতেই ক্ষিপ্ত হয়ে ওঠে জিল্লুর ও আইয়ুব আলী আলী। রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে তারা বিল্লালের ওপর চড়াও হয়।

ভুক্তভোগী বিল্লাল হোসেন তার অভিযোগে উল্লেখ করেন,
আমি যখন বুঝতে পেরে নকল কাগজপত্র ফিরিয়ে দিই, তখন জিল্লুর ও তার লোকজন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমি এর প্রতিবাদ করলে জিল্লুর ও আইয়ুব আলী তাদের রাজনৈতিক প্রভাব দেখিয়ে আমাকে মারধর করতে উদ্যত হয়। জিল্লুর সরাসরি হুমকি দিয়ে বলে—’শোরুমে এসে আর কোনোদিন যদি কাগজপত্রের কথা বলিস, তবে তোকে খুন করে লাশ গুম করে দেবো!’। পরে সদর থানা পুলিশ ও এলাকার কয়েকজন বড় ভাইয়ের মধ্যস্থতায় আমি গাড়ি ফিরিয়ে দিয়েছি।

স্থানীয়দের অভিযোগ, জিল্লুর রহমান অতীতে দলীয় পদ-পদবী ব্যবহার করে এবং তার ক্যাডার বাহিনী দিয়ে কাটিয়া ও পলাশপোল এলাকায় একচ্ছত্র রাজত্ব কায়েম করেছে। তার শোরুম ‘মা মোটরস’ মূলত সীমান্ত দিয়ে আসা চোরাই ও কাগজপত্রহীন অবৈধ মোটরসাইকেল কেনাবেচার প্রধান আখড়া। জিল্লুর ও তার ডানহাত আইয়ুব আলীর মূল কাজই হলো কম দামে কাগজপত্রহীন গাড়ি কিনে, ভুয়া নম্বর প্লেট ও জাল কাগজ বানিয়ে ক্রেতাদের ফাঁদে ফেলা। কেউ জালিয়াতি ধরে ফেললে রাজনৈতিক প্রভাব খাটিয়ে উল্টো মারধর ও মামলা-হামলার ভয় দেখানো হয়।

গত বুধবার (৩ জুন) পাইকগাছা থেকে আসা দুই সাংবাদিকের ওপর হামলার পর জিল্লুর বাহিনীর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় প্রথম লিখিত অভিযোগ হয়। পরে গণমাধ্যমের হাতে আসা বিল্লাল হোসেনের এই অভিযোগটি প্রমাণ করে যে, এই সিন্ডিকেটের শিকড় কতটা গভীরে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লালনের গান মানবতার জয়গান গাইতে শেখায়’

১

বেতনা পাড়ে যুবদলের বৃক্ষরোপণ

২

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল

৩

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

৪

স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন রিজভী

৫

জলবায়ু পরিবর্তনের অভিঘাত: মুক্ত হোক প্রান্তিক কৃষক || ‎তারিক ইসলাম

৬

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

৭

এইচএসসিতে উপজেলার শীর্ষে তালা মহিলা কলেজ, আনন্দ র‌্যালি

৮

কেশবপুরে দুই সংবাদকর্মীর বিরুদ্ধে সাংবাদিকের মামলা

৯

কুল্যা ইউপি চেয়ারম্যান পলাশ ও বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল গ্রেপ্তার

১০

দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

গ্রাম পুলিশ মহাসমাবেশ উপলক্ষে কালিগঞ্জে প্রস্তুতি সভা

১২

মানিক পশারীর দাফনে বাধা: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে বীর মুক্তিযোদ্ধারা

১৩

শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

১৪

বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

১৫

আল আরাফাহ ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপকসহ দুই জনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

১৬

এনআইডি হারিয়ে গেলে জিডি ছাড়াই যেভাবে পাবেন নতুন কার্ড

১৭

সালমান এফ রহমানসহ ৬৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

১৮

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

১৯

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কাকে পেছনে ফেললো আফগানিস্তান

২০