বাংলাদেশ, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৯ জুন ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভাঙনের কবলে জেলা পরিষদ মালিকানাধীন ডুমুরিয়া ঘাট

বিলাল হোসেন: ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার ডুমুরিয়া খেয়াঘাট। এতে প্রতিদিন যাতায়াতকারী হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়ছেন।

জানা গেছে, গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের মধ্যে একমাত্র যোগাযোগের মাধ্যম জেলা পরিষদ মালিকানাধীন এই খেয়াঘাটটি। ২০০৯ সালে বুড়িগোয়ালিনী অংশের খেয়াঘাট নদীগর্ভে বিলীন হয়ে যায়। দীর্ঘদিন পার হলেও সেই ঘাটটি এখনো স্থায়ীভাবে পুনর্নির্মাণ করা হয়নি। এখন ডুমুরিয়া ঘাটেও একই ধরনের ভাঙন দেখা দিয়েছে। এতে স্থানীয়দের মধ্যে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, প্রতি বছর জেলা পরিষদ এসব ঘাট ইজারা দিয়ে রাজস্ব আয় করলেও ঘাটের উন্নয়নে কোন উদ্যোগ চোখে পড়ে না।

ঘাটের ইজারাদার ইয়াসিন আরাফাত বলেন, ২০২৫-২৬ অর্থ বছরে ৩০ লক্ষ টাকা দিয়ে ঘাট ইজারা নেওয়া হয়েছে। কিন্তু ঘাটের উন্নয়নে কোন কাজ করা হয় না।

স্থানীয় আব্দুল হালিম জানান, ডুমুরিয়া খেয়াঘাটটি গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০০৯ সালে বুড়িগোয়ালিনী পাড়ের ঘাট ভেঙে যাওয়ার পর আজও সেটি আর নির্মাণ করা হয়নি। এখন ডুমুরিয়া পাড়ের ঘাটটিতে ভাঙন দেখা দিয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে দুই পাড়ের মানুষের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হবে।

স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ প্লান বাংলাদেশ এর বিভাগীয় সমন্বয়কারী ইমাম হোসেন বলেন, প্রতিদিন শিক্ষার্থী চাকরিজীবী ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এই ঘাট ব্যবহার করেন। ভাঙনের কারণে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সংস্কার ও টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক বলেন, ভাঙনের বিষয়টি পর্যবেক্ষণ করে দূরত্ব ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অধিপরামর্শ সভা

রাড়ুলীর সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কয়রায় অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া

সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস বিষয়ক প্রশিক্ষণ শুরু

ভাঙনের কবলে জেলা পরিষদ মালিকানাধীন ডুমুরিয়া ঘাট

মালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন

কেশবপুরে আওয়ামী লীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার

কালিগঞ্জ থানা পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে ছাত্রদলের দুই গ্রুপের শুভেচ্ছা বিনিময়

নাবিলার ‘বনলতা’য় মুগ্ধ সাদিয়া

১০

তানজিদ-শান্তর ফিফটি, মোসাদ্দেক ঝড়ে বাংলাদেশের ২৮৪

১১

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে

১২

তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ, স্টার্টআপে সুদ মাত্র ৪ শতাংশ

১৩

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার কোটির ছায়া বাজেটে করমুক্ত আয়সীমা ৫ লাখ

১৪

৪৭ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কিনেছে সরকার, বিশ্বকাপ দেখাবে বড় পর্দায়

১৫

পাবনায় স্কুলছাত্রী রিয়া হত্যা: আসামির বাড়িতে আগুন, দগ্ধ ৩ জনের মৃত্যু

১৬

৩৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প একনেক সভায় অনুমোদন

১৭

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিলে স্থগিত

১৮

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৯

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী

২০