বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৫ জুলাই ২০২৩, ৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তত্ত্বাবধায়ক সরকার নয়, আলোচনা হতে পারে নির্বাচন নিয়ে: সালমান এফ রহমান

ডেস্ক রিপোর্ট: বিএনপির সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার সুযোগ নেই জানিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নয়, বরং সংবিধান মেনে বিএনপি নির্বাচনে এলে নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।

বুধবার (৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের (বিডা) ভবনে যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক প্রতিমন্ত্রী নাইজেল হাডলস্টনের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ব্রিটিশ মন্ত্রী নাইজেল হাডলস্টনও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, আগামী নির্বাচন হবে সংবিধান অনুসারে। দেশের উচ্চ আদালত সিদ্ধান্ত দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বেআইনি ঘোষণা করেছেন। সে অনুসারে পরে সংবিধান সংশোধন করা হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে বিরোধী দলের সঙ্গে কোনো সংলাপের সুযোগ নেই। তারা (বিএনপি) যদি সংবিধান মেনে নির্বাচনে অংশ নিতে চায়, তাহলেই কেবল সংলাপ হতে পারে।

সালমান এফ রহমান বলেন, বৈঠকে যুক্তরাজ্যের প্রতিনিধিদল দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং বিরোধী দলের সঙ্গে সংলাপ করার জন্য বলেছে। জবাবে তিনি তাদের জানিয়েছেন, দেশে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচনের জন্য আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আমাদের নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে। বিগত সময়ে দেশে অনেকগুলো উপনির্বাচন ও সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ থেকে প্রমাণিত হয়ে গেছে, আমাদের নির্বাচন কমিশন স্বাধীন। সুন্দরভাবে তারা কাজ করেছে।

তিনি বলেন, যুক্তরাজ্যের প্রতিনিধিদলকে বলেছি যে আমরা সংলাপ করতে সবসময় রাজি আছি। তবে আগে বিরোধী দলকে সংবিধান মেনে নির্বাচনে অংশগ্রহণের নিশ্চয়তা দিতে হবে। এরপর নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করার মতো বিষয়গুলো নিয়ে কথা বলা যেতে পারে। সে ক্ষেত্রে আমরা সংলাপ করতে রাজি আছি। শুধু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংলাপের সুযোগ নেই— এ কথা আমরা যুক্তরাজ্যের প্রতিনিধিদলকে বুঝিয়েছি, তারা সেটা বুঝেছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিএনপি এখন বলেছে, তত্ত্বাবধায়ক সরকার না হলে তারা নির্বাচনে আসবে না। কিন্তু এমনটা হলে আমরা তো কোনো সংলাপ করতে পারি না।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, যুক্তরাজ্যের দক্ষিণ এশিয়া অঞ্চলের উপ-ট্রেড কমিশনার আনা শটবোল্ট, বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক পরিচালক ড্যান পাশা ও বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক উপ-পরিচালক খালিদ গাফফার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০