বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৭ জুলাই ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যত্রতত্র নাইন্টি পাইপ স্থাপন, ঝুঁকিতে হাজার কো‌টি টাকার প্রকল্প!

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নদীবেষ্টিত দ্বীপ ইউনিয়ন গাবুরায় হাজার কো‌টি টাকা ব্যয়ে নির্মিত বেড়িবাঁধ খুঁড়ে যত্রতত্র ‘নাইন্টি’ পাইপ বসা‌চ্ছেন স্থানীয় চিংড়িঘের মালিকেরা। ঘেরে লোনাপানি উত্তোলনের জন্য সদ্য নির্মিত বেড়িবাঁধ ফুটো করে ঝাজরা করে দিচ্ছেন তারা। তবে, এ বিষয়ে এখনো কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি।

জানা গেছে, সাতক্ষীরা পাউবোর ১৫ নম্বর পোল্ডারে টেকসই বেড়িবাঁধ নির্মাণে মোট ১ হাজার ২৩ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে একটি মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ২০২২ সালে শুরু হওয়া প্রকল্পটির কাজ ইতোমধ্যে অর্ধেকের বেশি দৃশ্যমান হয়েছে।

তবে কাজ শেষ হওয়ার আগেই গাবুরা ইউনিয়নকে সুরক্ষিত করতে নির্মিত এই বেড়িবাঁধের শতাধিক জায়গায় কাটাছেঁড়া করা হয়েছে। যা হাজার কোটি ব্যয়ে নির্মিত বেড়িবাঁধকে দুর্বল করে তুলছে।

এলাকাবাসী ও পরিবেশবাদীরা বলছেন, স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ঘের ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবছর ব্যবস্থা নেওয়ার কথা বললেও দৃশ্যমান কোন পদক্ষেপ দেখা যায় না।

গাবুরার চাঁদনীমুখা বাজার থেকে পার্শ্বেমারি পর্যন্ত খোলপেটুয়া ও কপোতাক্ষ নদের তিন কিলোমিটার এলাকায় বাঁধ কেটে অন্তত ২০ থেকে ৩০টি স্থানে নাইন্টি পাইপ বসাতে দেখা গেছে।

৯নং সোরা ও চকবারা এলাকার খোলপেটুয়া নদীর বাঁধ কেটে বসানো হয়েছে ১২ থেকে ১৫টি নাইন্টি পাইপ।

এর মধ্যে ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলায় ৯নং সোরা, পার্শ্বেমারির এলাকার শেখ বাড়ি ও গাঙড়ারিতে (৩ নং) বাঁধ ভেঙে গাবুরা ইউনিয়ন প্লাবিত হয়েছিল। ভেঙে যাওয়া স্থান পরে মেরামত করে পাউবো। সেসব জায়গায়ও নাইন্টি পাইপ বসিয়ে লোনাপানি উত্তােলন করতে দেখা গেছে।

স্থানীয়দের আরও অভিযোগ, জামায়াত ও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত প্রভাবশালী কয়েকজন ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেড়িবাঁধে অবৈধ ‘নাইন্টি’ পাইপ বসিয়ে লবণ পানি প্রবেশ করিয়ে মৎস্যচাষ করছেন। তাদের ভাষ্য, এর ফলে ইউনিয়নে চলমান হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন মেগা প্রকল্পের আওতায় নির্মিত টেকসই বেড়িবাঁধ ক্ষতির মুখে পড়ছে।

এ বিষয়ে গাবুরা ইউপি চেয়ারম্যান জি.এম. মাছুদুল আলম জানান, ইতোমধ্যে গাবুরা ইউনিয়নের বেড়িবাঁধের ওপর স্থাপিত সব অবৈধ ‘নাইনটি’ অপসারণ কার্যক্রম শুরু হয়েছে এবং ভবিষ্যতেও কোনো ব্যক্তি বেড়িবাঁধ বা জনসাধারণের চলাচলের পথে অবৈধভাবে ‘নাইনটি’ স্থাপন করতে পারবেন না। তিনি জানান, মৎস্যঘের পরিচালনার জন্য বিদ্যমান মিনি স্লুইস গেট ও স্লুইস গেট ব্যবহার করতে হবে। কেউ আইন অমান্য করে প্রভাব খাটিয়ে বা জোরপূর্বক নাইন্টি পাইপ বসালে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নদী, বেড়িবাঁধ, সড়ক ও পরিবেশ রক্ষায় সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেন, গাবুরার উন্নয়ন ও মানুষের নিরাপত্তার প্রশ্নে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। এলাকার স্বার্থই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন টেকসই বেড়িবাঁধ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়-এমন কোনো অবৈধ কার্যক্রম বরদাশত করা হবে না।

তিনি বলেন, বেড়িবাঁধে স্থাপিত সব অবৈধ ‘নাইন্টি’ পাইপ অপসারণের জন্য ইতোমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে এবং স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদেরও এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ রাজনৈতিক প্রভাব বা অন্য কোনো পরিচয় ব্যবহার করে আইন লঙ্ঘনের সুযোগ পাবেন না। এলাকার উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গাবুরার উন্নয়নে বাধাগ্রস্ত হয়- এমন কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না।

এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ইমরান সরদার জানান, গাবুরার ১৫ নম্বর পোল্ডারে বাস্তবায়নাধীন টেকসই বেড়িবাঁধ প্রকল্পে অবৈধভাবে ‘নাইন্টি’ পাইপ স্থাপন এবং বেড়িবাঁধ কেটে লোনাপানি উত্তোলন সম্পূর্ণ বেআইনি। এ ধরনের কর্মকাণ্ড প্রকল্পের স্থায়িত্বকে ঝুঁকির মুখে ফেলার পাশাপাশি উপকূলীয় জনগণের জানমাল ও নিরাপত্তার জন্যও মারাত্মক হুমকিস্বরূপ।

তিনি বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে অবৈধ ‘নাইন্টি’ পাইপ অপসারণের অভিযানের জন্য প্রস্তুতি চলছে। কেউ বেড়িবাঁধ কেটে বা ক্ষতিগ্রস্ত করে অবৈধভাবে লোনাপানি উত্তোলন করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। উপকূল রক্ষায় নির্মিত এই মেগা প্রকল্পের স্বার্থে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১০

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১২

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৪

0ne million seeds campaign launched for coastal restoration

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

১৬

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

১৭

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

১৮

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

১৯

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

২০
error: Content is protected !!