বাংলাদেশ, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
২৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৭ জুলাই ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ

ডেস্ক রিপোর্ট: বর্তমানে দেশে সরকারি চাকরিতে ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। একই সঙ্গে তিনি জানান, বিভিন্ন দপ্তরে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) সংসদে গোপালগঞ্জ-১ আসনের সরকারি দলের সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ৩০ জুন ২০২৫ পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল-সংক্রান্ত হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে সরকারি চাকরিতে মোট ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে মোট ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।

তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সিনিয়র সচিব/সচিবের ৬৯টি, অতিরিক্ত সচিবের ৩৬৮টি, যুগ্ম সচিবের ১ হাজার ১১৬টি এবং উপসচিবের ২ হাজার ২৪৫টিসহ মোট ৩ হাজার ৭৯৮টি অনুমোদিত পদ রয়েছে।

মন্ত্রী আরও জানান, অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে সিনিয়র সচিব/সচিব পদে ৬৭ জন, অতিরিক্ত সচিব পদে ৩৭৮ জন, যুগ্ম সচিব পদে ৮৯৩ জন এবং উপসচিব পদে ১ হাজার ৬৪৫ জনসহ মোট ২ হাজার ৯৪০ জন কর্মকর্তা কর্মরত রয়েছেন।

তিনি বলেন, প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী অনুমোদিত পদের অতিরিক্ত জনবল নিয়োগের কোনো সুযোগ নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁধ কেটে নাইন্টি পাইপ স্থাপনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ

এইচএসসি পরীক্ষা: ১৭ জেলার জন্য বিশেষ নির্দেশনা

মানববন্ধন থেকে মাদক ব্যবসায়ীদের ৩ দিনের আল্টিমেটাম

চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী

৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দিতে বলল ইসি

শ্যামনগরে পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে যে দলকে চান স্কালোনি

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: যুবলীগের দুই জন গ্রেপ্তার

সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ

৩ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনায় বিসিবি

১০

রাতে মাঠে নামছে আর্জেন্টিনা, সম্ভাব্য একাদশ ঘোষণা

১১

এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

১২

শিশু মাহফুজ হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড দুইজনের যাবজ্জীবন

১৩

যত্রতত্র নাইন্টি পাইপ স্থাপন, ঝুঁকিতে হাজার কো‌টি টাকার প্রকল্প!

১৪

রাতের মধ্যে খুলনাসহ যেসব অঞ্চলে তাণ্ডব চালাবে প্রবল ঝড়, সতর্কতা জারি

১৫

তালায় নারী সমাবেশ: বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান

১৬

সাতক্ষীরায় যানজট নিরসনকল্পে একগুচ্ছ পদক্ষেপ

১৭

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ৯ পুলিশ নিহত

১৮

না ফেরার দেশে আফগান পেসার শাপুর জাদরান

১৯

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

২০
error: Content is protected !!