বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৭ জুলাই ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় নারী সমাবেশ: বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাবিবুর রহমান সোহাগ: নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ, মানবপাচার প্রতিরোধ, আত্মহত্যা রোধ, মাদকাসক্তি প্রতিরোধ এবং সরকারি লিগ্যাল এইড সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার তালায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) তালা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে মহিলা বিষয়ক অধিদপ্তর এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ।

তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, মানবপাচার, মাদকাসক্তি ও আত্মহত্যার মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে কেবল প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের সমন্বিত ভূমিকা অপরিহার্য। তিনি সরকারি লিগ্যাল এইড সেবার মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে সহজে আইনি সহায়তা গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা। সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক নাজমুন নাহার। বক্তব্য রাখেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন এবং তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

জেলা প্রশাসক কাউসার আজিজ আরো বলেন, যেখানে দেশের জনসংখ্যার অর্ধেকই নারী, সেখানে যদি প্রতিদিন নারী ও শিশুকে নির্যাতনের শিকার হতে হয়, তাহলে সেই সমাজ কখনোই উন্নত সমাজ হিসেবে গড়ে উঠতে পারে না। আপনারা যদি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এগিয়ে আসেন, তাহলে একটি নিরাপদ, মানবিক ও উন্নত সমাজ গড়ে তোলা অনেক সহজ হবে। বর্তমান সরকারের অঙ্গীকার একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণ করা। ‘সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে হলে নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হবে, বাল্যবিবাহ রোধ করতে হবে। কোরবানির ঈদের পর থেকে আমি যতটুকু খেয়াল রেখেছি, শুধু তালা উপজেলাতেই ১৫ থেকে ২০টি বাল্যবিবাহ প্রশাসনের উদ্যোগে বন্ধ করা হয়েছে। অল্প সময়ের মধ্যে যদি এতগুলো বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়, তাহলে সহজেই বোঝা যায় এ অঞ্চলে বাল্যবিবাহের প্রবণতা এখনো উদ্বেগজনক। তাই এ ধরনের অপরাধ রোধে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও সমাজের সচেতন সকল মানুষকে একযোগে কাজ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১০

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১২

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৪

0ne million seeds campaign launched for coastal restoration

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

১৬

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

১৭

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

১৮

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

১৯

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

২০
error: Content is protected !!