বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৯ জুলাই ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধিতে সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় কর্মীদের সক্ষমতা বৃদ্ধিতে সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সখিপুর ইউনিয়নের পাপড়াতলা দাসপাড়ায় ঋষি সম্প্রদায়ের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সদস্যদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনজনিত এলাকার নানা সমস্যার কথা তুলে ধরেন।

পূর্ণিমা দাস বলেন, প্রতিবছর বর্ষায় জলাবদ্ধতার কারণে আমরা চরম দুর্ভোগে পড়ি। স্থায়ী সমাধানের জন্য ড্রেনেজ ব্যবস্থা জরুরি, কিন্তু খাস জমি দখল ও পানি চলাচলে বাধার কারণে সমস্যার সমাধান হচ্ছে না।

কেনা দাস বলেন, আমাদের সুপেয় পানির অভাব খুব বেশি। বহুবার গভীর নলকূপ বসানোর চেষ্টা হলেও পানির স্তর না থাকায় তা সফল হয়নি।

কাঞ্চন দাস বলেন, পাড়ার ভেতরের সরু রাস্তাটি খুবই ঝুঁকিপূর্ণ। বর্ষাকালে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে, কিন্তু জমি-সংক্রান্ত জটিলতার কারণে রাস্তার উন্নয়নও সম্ভব হচ্ছে না।

সুধা দাস বলেন, বৃষ্টির পানি সংরক্ষণ করতে চাই, কিন্তু বড় ড্রাম বসানোর মতো নিরাপদ জায়গা আমাদের কারোরই নেই।

কাজল দাস বলেন, আমরা গাছ লাগাতে চাই, কিন্তু জমির অভাব ও বিভিন্ন বাধার কারণে পরিবেশ রক্ষার এই উদ্যোগও বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়েছে।

এ সময় কমিউনিটি ফ্যাসিলিটেটর (সিএফ) সুমাইয়া পারভীন রিজমা বলেন, প্রত্যেকে নিজ নিজ উদ্যোগে বছরে অন্তত একটি করে গাছ রোপণ করবেন। জলাবদ্ধতা, সুপেয় পানি ও রাস্তার সমস্যাগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যৌথভাবে আবেদন ও যোগাযোগের উদ্যোগ নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

কালিগঞ্জের বাঁশতলা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

১০

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

১১

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

১২

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

১৩

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

১৪

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১৫

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১৬

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৭

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৮

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৯

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

২০
error: Content is protected !!