বাংলাদেশ, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৩ জুলাই ২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্যাংককে বারে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ২৭, আহত ৬৩

আন্তর্জাতিক ডেস্ক: ব্যাংককের উত্তরাঞ্চলে একটি জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত ও ৬৩ জন আহত হয়েছেন।

সোমবার (১৩ জুলাই) অগ্নিকাণ্ডস্থল থেকে টেলিভিশনে দেওয়া ভাষণে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বলেন, ‘আমরা ২৭ জনের লাশ উদ্ধার করেছি। কিছু আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছি।’

প্রধানমন্ত্রী অনুতিন জানান, বারে নিয়মিত পারফর্ম করা এক সংগীতশিল্পী বলেছেন, বিদ্যুৎ চলে যাওয়ার আগে তিনি মঞ্চের পাশে একটি সার্কিট ব্রেকার থেকে ধোঁয়া বের হতে দেখেছিলেন। এরপর একটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং দ্রুত পুরো জায়গাটি ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের সময় বারের পেছনের দিকের টয়লেটগুলো থেকে অনেক ভুক্তভোগীর লাশ উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থলে উদ্ধারকাজে নিয়োজিতদের শেয়ার করা অনলাইন ফুটেজে দেখা গেছে, থাই রাজধানীর উত্তরাঞ্চলে অবস্থিত ‘না লাদপ্রাও’ বারে দাউদাউ করে আগুন জ্বলছে এবং সদর দরজা দিয়ে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে।

ঘন কালো ধোঁয়া আকাশের দিকে উড়তে দেখে আতঙ্কিত মানুষকে নিরাপদ আশ্রয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখা গেছে। উদ্ধারকারীরা জানান, মধ্যরাতের দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকাণ্ডের পরের ছবিতে দেখা যায়, বারের ভেতরের চেয়ার-টেবিলগুলো পুড়ে ছাই হয়ে গেছে। বারের ভেতরের পুরো এলাকাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

২

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

৩

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

৪

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

৫

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৭

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

৮

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

৯

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

১০

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

১২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

১৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

২০