বাংলাদেশ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৮ জুলাই ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এসএসসির ফল পেতে লাগবে আরও ৮-১০ দিন

ডেস্ক রিপোর্ট: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশে আরও ৮ থেকে ১০ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আগামী ২০ জুলাই ফল প্রকাশের নির্দেশনা থাকলেও নির্ধারিত সময়ে তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান।

শনিবার (১৮ জুলাই) দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘২০ জুলাই ফল প্রকাশের জন্য আমাদের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু চলমান এইচএসসি পরীক্ষা নিয়ে প্রশাসনিক কাজের চাপ থাকায় ফল প্রকাশের প্রস্তুতির কাজ শেষ করা যায়নি।

তিনি বলেন, ‘ফল প্রকাশে আরও ৮ থেকে ১০ দিন সময় লাগতে পারে। আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে তারিখ নির্ধারণ করব।
আশা করছি, জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশ করতে পারব।’

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন গত ৮ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ‘এসএসসির ফলাফল ২০ জুলাই প্রকাশ করা হবে।
সেই নির্দেশনা দেওয়া হয়েছে।’

ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানান, ২০ জুলাই এসএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে। সাধারণত ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।

সারাদেশে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন এবং ছাত্রী ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯ জন এবং ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের পরীক্ষা সম্পন্ন করতে সারাদেশে মোট ৩ হাজার ৮৮৫টি পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়। মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

১

ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়া ও সিম বিক্রির সাথে জড়িত নন, দাবি খোরশেদের

২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৮ জনের, মৃত্যু ৫০০ ছুঁই ছুঁই

৩

বাংলাদেশের জন্য যা কিছু সম্ভব আমি করব: এরদোয়ান

৪

এনআইডি সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা

৫

১৮-তে প্রেম, ২১-এ বিয়ে; আত্মহত্যার করতে চেয়েছিলেন অভিনেত্রী!

৬

লিটন-হৃদয়ের ব্যাটে বিপর্যয় সামলানোর চেষ্টায় বাংলাদেশ

৭

রাষ্ট্রদূত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা

৮

শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ

৯

দেশেই চিকিৎসা নিলেন স্বাস্থ্যমন্ত্রী, হার্টে পরানো হলো দুটি রিং

১০

অনুপ্রবেশ রোধে সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তা

১১

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি

১২

দুবলার চরে রাসমেলায় যাওয়ার পাঁচটি রুট নির্ধারণ

১৩

রোমাঞ্চকর জয়ে সিরিজ নিশ্চিত করল ভারত

১৪

সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

১৫

পাইকগাছায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

১৬

আলিপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ

১৭

জলবায়ু ন্যায্যতার দাবিতে কয়রায় মানববন্ধন

১৮

সাতক্ষীরায় গ্রিন কোয়ালিশনের সমন্বয় সভা

১৯

জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় ‌‘ক্লাইমেট স্ট্রাইক’

২০