বাংলাদেশ, সোমবার, ১০ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৫ আগস্ট ২০২৬, ৫:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ নয় বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে লিভারপুলকে বিদায় জানালেন মোহাম্মদ সালাহ। অ্যানফিল্ডে রাজকীয় এক অধ্যায় শেষে এবার নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছেন এই মিসরীয় তারকা। তাঁর পরবর্তী নতুন ঠিকানা হতে যাচ্ছে তুরস্কের সুপার লিগের দল ট্রাবজোনস্পর।

দুই পক্ষের মধ্যে চুক্তির বিষয়টি ইতিবাচকভাবে চূড়ান্ত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে তুর্কি ক্লাবটি।

ট্রাবজোনস্পরের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবারই ইস্তাম্বুলে পৌঁছানোর কথা রয়েছে সালাহর। সেখান থেকে ক্লাবের প্রধান কার্যালয় ট্রাবজোন শহরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা শেষে চুক্তির কাগজে সই করবেন তিনি।

ইউরোপীয় সংবাদমাধ্যমের গুঞ্জন, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড আপাতত দুই বছরের চুক্তিতেই সম্মতি দিয়েছেন। অলরেডদের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরানোয় কোনো ট্রান্সফার ফি ছাড়াই একদম ‘ফ্রি এজেন্ট’ হিসেবে সালাহকে ডেরায় ভিড়াচ্ছে ক্লাবটি।

২০১৭ সালে রোমা থেকে অ্যানফিল্ডে পা রেখেছিলেন সালাহ। এরপরের ইতিহাসটুকু কেবলই সাফল্যে মোড়ানো।

৯ মৌসুমে লিভারপুলের জার্সিতে ৪৪২টি ম্যাচ খেলে ২৫৭ বার বল জালে জড়িয়েছেন তিনি, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ক্লাবের সর্বকালের অন্যতম সেরা লেজেন্ড হিসেবে।

এই দীর্ঘ যাত্রায় অ্যানফিল্ডে ট্রফি কেবিনেটে যুক্ত হয়েছে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, লিগ কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপের বর্ণিল সব ট্রফি। ব্যক্তিগত অর্জনে প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট উঁচিয়ে ধরেছেন রেকর্ড চারবার।

লিভারপুল ছাড়ার পর গুঞ্জন ছড়িয়েছিল সৌদি প্রো লিগ কিংবা যুক্তরাষ্ট্রের এমএলএসে পাড়ি জমাবেন তিনি। তবে সেসব লোভনীয় প্রস্তাব তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ইউরোপীয় ফুটবলেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন এই ‘ইজিপশিয়ান কিং’।

নতুন ক্লাব ট্রাবজোনস্পর গত মৌসুমে তুর্কি লিগে তৃতীয় হয়ে ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে, যা সালাহকে টানে সবচেয়ে বেশি।

অবশ্য লিভারপুলের হয়ে ক্যারিয়ারের শেষ মৌসুমটা একদমই সালাহসুলভ ছিল না। ফর্মের গ্রাফ নিম্নমুখী হওয়ায় একাধিক ম্যাচে তাকে শুরু করতে হয়েছে বেঞ্চ থেকে। সে সময় ক্লাবের সঙ্গে তার তৈরি হওয়া দূরত্ব বেশ চর্চার জন্ম দিয়েছিল সংবাদমাধ্যমে।

তবে ক্লাব ফুটবলের বিষাদ পেছনে ফেলে কিছু দিন আগেই ২০২৬ ফিফা বিশ্বকাপে মিসরকে ঐতিহাসিক সাফল্য এনে দিয়েছেন তিনি; অধিনায়ক সালাহের হাত ধরেই ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেয় আফ্রিকার দেশটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির মামলায় হাজী নজরুল ও তার সহযোগী কারাগারে

‘র’ প্রধান পরাগ জৈন এখন ঢাকায়

তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

সাতক্ষীরা জেলা আ’লীগের সম্পাদক নজরুল ইসলামকে ৫ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

সাতক্ষীরায় নগর পরিবেশ ব্যবস্থাপনায় সমন্বয়ের তাগিদ

এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

২২৬টি মাদ্রাসার কেউই পাস করতে পারেনি

বাংলাদেশ সফর নিয়ে ভারত সরকারের দ্বারস্থ হচ্ছে বিসিসিআই

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে হতে যাচ্ছে ভোট

১০

এসএসসিতে কমেছে জিপিএ-৫ ও পাসের হার

১১

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

১২

৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

১৩

ট্রাম্পের কথা শুনছেন না নেতানিয়াহু, বিরোধ চরমে

১৪

এসএসসির ফল আজ, জানা যাবে তিনভাবে

১৫

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ড, ১৬ বাংলাদেশি নিহত

১৬

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা

১৭

ব্রহ্মরাজপুরে মাদকবিরোধী অভিযান

১৮

ভোক্তা অধিকারের সাথে পানি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময়

১৯

ভুয়া নার্স সাজিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

২০
error: Content is protected !!