বাংলাদেশ, সোমবার, ১০ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৫ আগস্ট ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

ডেস্ক রিপোর্ট: জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বুধবার (৫ আগস্ট) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ও যশোরের বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

তবে, স্বাভাবিক রয়েছে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন ও ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনা এবং উভয় দেশের সম্মতির ভিত্তিতে একদিনের জন্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ছুটির দিনে বন্দরে আমদানি-রপ্তানি ও পণ্য খালাসসহ কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হবে না। তবে ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক থাকবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে ভোমরা স্থলবন্দরে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম পুনরায় স্বাভাবিক নিয়মে শুরু হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাস করেনি সাতক্ষীরার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী

চাঁদাবাজির মামলায় হাজী নজরুল ও তার সহযোগী কারাগারে

‘র’ প্রধান পরাগ জৈন এখন ঢাকায়

তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

সাতক্ষীরা জেলা আ’লীগের সম্পাদক নজরুল ইসলামকে ৫ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

সাতক্ষীরায় নগর পরিবেশ ব্যবস্থাপনায় সমন্বয়ের তাগিদ

এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

২২৬টি মাদ্রাসার কেউই পাস করতে পারেনি

বাংলাদেশ সফর নিয়ে ভারত সরকারের দ্বারস্থ হচ্ছে বিসিসিআই

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১০

৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে হতে যাচ্ছে ভোট

১১

এসএসসিতে কমেছে জিপিএ-৫ ও পাসের হার

১২

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

১৩

৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

১৪

ট্রাম্পের কথা শুনছেন না নেতানিয়াহু, বিরোধ চরমে

১৫

এসএসসির ফল আজ, জানা যাবে তিনভাবে

১৬

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ড, ১৬ বাংলাদেশি নিহত

১৭

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা

১৮

ব্রহ্মরাজপুরে মাদকবিরোধী অভিযান

১৯

ভোক্তা অধিকারের সাথে পানি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময়

২০
error: Content is protected !!