বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৩ আগস্ট ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশি বোলারদের দাপটে চাপে অস্ট্রেলিয়া

ডেস্ক রিপোর্ট: শুরু থেকেই অস্ট্রেলিয়ার ব্যাটারদের চাপে রেখে দারুন একটি সেশন কাটিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও এবাদত হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

টস জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া প্রথম সেশন শেষে ৭৪ রানে হারিয়েছে ৪ উইকেট।

নতুন বলে তাসকিন ও হাসানের বোলিংয়ে স্বস্তিতে ছিলেন না দুই ওপেনার জেইক ওয়েদারাল্ড ও ট্রাভিস হেড।

বিশেষ করে ওয়েদারাল্ডকে বেশ কয়েকবার পরাস্ত করেন হাসান। শেষ পর্যন্ত তার বলেই ভাঙে উদ্বোধনী জুটি।
অফ স্টাম্পের বাইরে চওড়া বল ড্রাইভ করতে গিয়ে ব্যাটের কানায় লাগান ওয়েদারাল্ড। বল চলে যায় উইকেটের পেছনে, সহজ ক্যাচ নেন লিটন দাস।
৩৭ বলে চার চারে ২৩ রান করে ফেরেন তিনি। ভাঙে ৪৫ রানের জুটি।

পরের ওভারেই আবার আঘাত হানেন হাসান। বাড়তি বাউন্সে বিভ্রান্ত হয়ে ব্যাটের কানায় লাগান হেড। বল প্যাডে লেগে সেখান থেকে আঘাত করে স্টাম্পে। ৩৯ বলে ২২ রান করে বোল্ড হয়ে ফেরেন অস্ট্রেলিয়ার এই ওপেনার।

এরপর অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে আরও ধাক্কা দেন এবাদত হোসেন। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে দ্বিধায় ছিলেন মার্নাস লাবুশেন। শেষ পর্যন্ত ব্যাটের কানায় লেগে বল চলে যায় দ্বিতীয় স্লিপে। সেখানে সহজ ক্যাচ নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২০ বলে মাত্র ১ রান করে ফেরেন লাবুশেন।

এদিকে স্টিভেন স্মিথকে মাত্র ২ রানে ফেরানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। এবাদতের বলে তৃতীয় স্লিপে ক্যাচ দিয়েছিলেন স্মিথ। সামনে হাত বাড়িয়েও বলটি তালুবন্দী করতে পারেননি তানজিদ হাসান। এরপর কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। কিন্তু আল্ট্রাএজে কোনো স্পাইক না থাকায় সেই রিভিউও ব্যর্থ হয়। এর আগে হেডের বিপক্ষে এলবিডব্লিউর রিভিউ হারিয়েছিল বাংলাদেশ।

স্মিথের দুইবার বেঁচে যাওয়ার পর অস্ট্রেলিয়া কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল। তবে লাঞ্চের ঠিক আগে আবারও আঘাত হানে বাংলাদেশ। এবার তাসকিন আহমেদের শিকার ক্যামেরন গ্রিন। শর্ট অব গুড লেংথের বলটি শরীরের দিকে ঢুকে আসছিল। অনেকটা সামনে গিয়ে খেলতে চেয়েছিলেন গ্রিন। কিন্তু ব্যাটের মুখ ঘুরে গিয়ে বল উঠে যায় শর্ট মিডউইকেটে। সেখানে দারুণ ক্যাচ নেন মুশফিকুর রহিম। ১৩ বলে ১৩ রান করে ফেরেন গ্রিন।

তাতে লাঞ্চে যাওয়ার আগে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৭৪ রানে ৪ উইকেট। প্রথম সেশনে তাসকিন-হাসান-এবাদতের বোলিংয়ে এক মুহূর্তের জন্যও স্বস্তিতে থাকতে পারেনি স্বাগতিক ব্যাটাররা। টস হেরে বোলিংয়ে নেমে বাংলাদেশ যে শুরুটা চেয়েছিল, প্রথম সেশনে তার চেয়েও ভালো কিছুই পেয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটিশ রেসিং ড্রাইভারকে বিয়ে করলেন মালয়েশিয়ার রাজকন্যা

বাংলাদেশি বোলারদের দাপটে চাপে অস্ট্রেলিয়া

পাইকগাছায় ভুল বিদ্যুৎ বিলের অতিরিক্ত অর্থ ফেরতের দাবিতে আইনি নোটিশ

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাভারে জেএমবির আস্তানা!

নিঃস্বার্থ সমাজসেবায় উপকূল রাঙাচ্ছেন কামরুজ্জামান

৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভে‌ঙে পালানো ২ আসামি গ্রেপ্তার

হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সংবর্ধনা

১০

বইয়ের বিকল্প কেবল বই || ‎তারিক ইসলাম

১১

শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

১২

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

১৩

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

১৪

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

১৫

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

১৬

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

১৭

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

১৮

আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভা

১৯

গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: ইসি সচিব

২০
error: Content is protected !!